Monday, March 2, 2020

সাগরে শরণার্থীদের নৌকা ডুবিয়ে দেয়ার চেষ্টা গ্রীসের : তুর্কি কোস্টগার্ডের হস্তক্ষেপে উদ্ধার (ভিডিও)

আন্তর্জাতিক ডেস্ক:

শরণার্থীদের বহনকারী একটি নৌকা ডুবিয়ে দেয়ার চেষ্টার সংবাদ স্থানীয় সূত্রে নিশ্চিত করেছে তুর্কি গণমাধ্যম তুর্কিয়া আল-আন।

আজ সোমবার সকালে তুরস্কের দক্ষিন-পশ্চিম বরদুম শহরের উপকূলে অভিবাসীদের বহনকারী একটি রাবারের নৌকা গ্রীসের কোস্টগার্ড ডুবিয়ে দেয়ার চেষ্টা করে। অন্য নৌকাতে থাকা যাত্রী মুঠোফোনে তা ধারণ করেন।

ভিডিওতে দেখা যায়, গ্রীসের কোস্টগার্ড নৌকা ডুবিয়ে দেয়ার জন্য বাববার লাঠি দিয়ে আঘাত করছে। পরবর্তীতে তুর্কি কোস্টগার্ডের হস্তক্ষেপে তাদেরকে উদ্ধার করা হয়। ইতোপূর্বেও গ্রীস ইচ্ছেকৃত বিভিন্ন নৌকা ডুবিয়ে দিয়েছে। এবং তাদের লক্ষ্য করে গুলি করেছে।

এটা এমন সময় হলো যখন, তুরস্ক শরণার্থীদের চাপ আর বহন করতে পারছে না। এমন ইউরোপের বিভিন্ন সীমান্ত অতিক্রমে কাউকে বাধা দিচ্ছে না। তুরস্ক শরণার্থীদের সাথে গ্রীসের আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আসছে।

দেখুন- ভিডিও

The post সাগরে শরণার্থীদের নৌকা ডুবিয়ে দেয়ার চেষ্টা গ্রীসের : তুর্কি কোস্টগার্ডের হস্তক্ষেপে উদ্ধার (ভিডিও) appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%97%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%b6%e0%a6%b0%e0%a6%a3%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a5%e0%a7%80%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a8%e0%a7%8c%e0%a6%95%e0%a6%be-%e0%a6%a1/

No comments:

Post a Comment