আন্তর্জাতিক ডেস্ক
ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রনালয় জাকার্তাস্থ ভারতীয় রাষ্ট্রদূতকে ডেকে ভারতীয় মুসলিমদের জান-মাল হুমকির মুখে পড়ার জন্য গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
দ্যা জাকার্তা পোস্ট জানায়, শুক্রবার ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রনালয় রাজধানী জাকার্তায় ভারতীয় রাষ্ট্রদূতকে ডেকে পাঠান। এবং বৈঠকে দিল্লির মুসলমানদের জানমালের ওপর হামলার বিষয়ে খোঁজখবর নেন। মুসলমানদের উপর চরমপন্থী হিন্দুদের আক্রমণ নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, আশা করি ভারত সরকার বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রন করতে পারবে এবং সকলের সহাবস্থান নিশ্চিত করবে।
ইন্দোনেশিয়ার ধর্ম বিষয়কমন্ত্রী ফজল-উল-রাজি ভারতের মুসলমানদের বিরুদ্ধে রক্তক্ষয়কে অমানবিক ও ধর্মীয় মূল্যবোধবিরোধী বলে অভিহিত করেন। তিনি ভারতকে সংখ্যালঘুদের জীবন ও সম্পত্তি রক্ষার আহ্বান জানান।
উল্লেখ্য, ভারতের মুসলমানদের উপর হামলার প্রতিশোধ নিতে ইন্দোনেশিয়ায় আক্রমন হতে পারে, ধর্মমন্ত্রীর এমন বক্তব্যের কয়েক ঘন্টা পরেই পররাষ্ট্র মন্ত্রনালয় রাষ্ট্রদূতকে ডেকে গভী উদ্বেগ প্রকাশ করেন।
-এ
The post মুসলিমদের ওপর হামলা: ভারতীয় রাষ্ট্রদূতকে ডেকে উদ্বেগ প্রকাশ করল ইন্দোনেশিয়া appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%ae%e0%a7%81%e0%a6%b8%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%ae%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%93%e0%a6%aa%e0%a6%b0-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%ae%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b0%e0%a6%a4/
No comments:
Post a Comment