ফাতেহ ডেস্ক
বাংলাদেশ পুলিশের সদ্য বিদায়ী আইজি ড. জাবেদ পাটোয়ারীকে সৌদি আরবের রাষ্ট্রদূত হিসেবে তিন বছরের জন্য চুক্তি ভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।
বাংলাদেশ পুলিশের বর্তমান মহাপরিদর্শক (আইজিপি) মোহাম্মদ জাবেদ পাটোয়ারীকে সৌদি আরবের রাষ্ট্রদূত করা হচ্ছে। জাবেদ পাটোয়ারী বর্তমান রাষ্ট্রদূত গোলাম মসীহের স্থলাভিষিক্ত হবেন।
সোমবার (১৩ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব অলিউর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ দেয়া হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ আছে, বিসিএস ক্যাডারের কর্মকর্তা ড. জাবেদ পাটোয়ারী কে সরকারি চাকরি আইন ২০১৮ এর ৪৯ ধারা অনুযায়ী তার অবসর উত্তর ছুটি ও তৎসংশ্লিষ্ট সুবিধা স্থগিতে ১৫ এপ্রিল ২০২০ অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী তিন বছর মেয়াদে সৌদি আরবের বাংলাদেশের রাষ্ট্রদূত পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান নিমিত্তে তার চাকরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হল।
-এ
The post সৌদি আরবের রাষ্ট্রদূত হলেন জাবেদ পাটোয়ারী appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%b8%e0%a7%8c%e0%a6%a6%e0%a6%bf-%e0%a6%86%e0%a6%b0%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a6%e0%a7%82%e0%a6%a4-%e0%a6%b9%e0%a6%b2/
No comments:
Post a Comment