ফাতেহ ডেস্ক
নারায়ণগঞ্জ ঐতিহ্যবাহী হাজীপাড়া মাদরাসার স্বনামধন্য শাইখুল হাদিস আল্লামা আবদুল আলীম আল-হুসাইনী গত রাত ১১ টায় বার্ধক্যজনিত কারণে ময়মনসিংহের গফরগাঁওয়ে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি অইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ১০৪ বছর।
জানা যায়, ভারত উপমহাদেশের বিখ্যাত আলেম, ইংরেজ খেদাও আন্দোলনের অন্যতম সিপাহসালার, শাইখুল আরব ওয়াল আজম, কুতুবুল আলম, সাইয়িদ হুসাইন আহমাদ মাদানী রহ. এর দীর্ঘ আট বছর সান্নিধ্য পাওয়া একজন সুযোগ্য শাগরিদ ও হেফাজতে ইসলামের আমীর আল্লামা আহমাদ শফী এর সহপাঠী ছিলেন তিনি।
দীর্ঘ ত্রিশ বছর যাবত দেশের বিভিন্ন মাদরাসায় বুখারি শরিফের দরস দিয়ে আসছিলেন। সর্বশেষ নারায়ণগঞ্জ মারকাযুল উলূম আল ইসলামিয়া হাজীপাড়া মাদরাসায় তের বছর যাবত শাইখুল হাদিস হিসেবে বুখারি পড়াতেন। পাশাপাশি ঢাকার মুগদা মারকাযুল উলূম ও মুন্সীগঞ্জ জেলাধীন সেরাজাবাদ মাদরাসাসহ বিভিন্ন মাদরাসায় বুখারি শরিফের দরস প্রদান করতেন তিনি।
মৃত্যুকালে চার ছেলে, চার মেয়ে এবং অসংখ্য ছাত্র, ভক্ত, অনুরাগী রেখে গেছেন। আল্লাহ তাঁকে জান্নাতের সুউচ্চ মাকাম নসীব করুন। আমীন।
-এ
The post শাইখুল হাদিস আল্লামা আব্দুল আলিম আল-হুসাইনি আর নেই appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%b6%e0%a6%be%e0%a6%87%e0%a6%96%e0%a7%81%e0%a6%b2-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%b8-%e0%a6%86%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be-%e0%a6%86%e0%a6%ac%e0%a7%8d/
No comments:
Post a Comment