Friday, April 17, 2020

আল্লামা জুবায়ের আহমদ আনসারীর ইন্তেকালে পীর সাহেব চরমোনাই’র শোক

ফাতেহ ডেস্ক

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন, বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমির ও বিশিষ্ট আলেমে দ্বীন আল্লামা জুবায়ের আহমদ আনসারীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ -এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)।

এক বিবৃতিতে তিনি বলেন, আল্লামা জুবায়ের আহমদ আনসারী তার জীবনের বিরাট একটি অংশ দ্বীন প্রচারের ময়দানে দেশ-বিদেশে অনন্য ভূমিকা রেখেছেন। চরম অসুস্থতাও যাকে দ্বীনি দাওয়াতের ময়দান থেকে দূরে রাখতে পারেনি। সুতরাং তার ইন্তেকালে জাতি দ্বীনের একজন গুরুত্বপূর্ণ দা’ঈ ও মর্দে মুজাহিদকে হারালো, যে ক্ষতি সহজে পূরণ হবার নয়।

পীর সাহেব চরমোনাই মরহুমের রুহের মাগফিরাত এবং আল্লাহর দরবারে তার সম্মানিত স্থান কামনা করেন। সেই সাথে হযরতের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং সকলকে ধৈর্য ধারণের আহ্বান জানান।

উল্লেখ্য, শুক্রবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটে ব্রাহ্মণবাড়িয়ায় নিজস্ব বাসভবনে তিনি ইন্তেকাল করেন। আল্লামা আনসারী সাহেব দীর্ঘদিন যাবৎ দুরারোগ্য ক্যান্সার ব্যধিতে আক্রান্ত ছিলেন।

-এ

The post আল্লামা জুবায়ের আহমদ আনসারীর ইন্তেকালে পীর সাহেব চরমোনাই’র শোক appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%86%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be-%e0%a6%9c%e0%a7%81%e0%a6%ac%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%b9%e0%a6%ae%e0%a6%a6-%e0%a6%86%e0%a6%a8/

No comments:

Post a Comment