Wednesday, April 15, 2020

মেম্বারের গোপন আস্তানা থেকে ১২ বস্তা সরকারি চাল উদ্ধার

ফাতেহ ডেস্ক

মেম্বারের গোপন আস্তানা থেকে সরকারি চাল উদ্ধার, আটক তিন।

ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরায় অভিযান চালিয়ে হাজীরহাট ইউনিয়নের ইউপি সদস্য আবদুল রবের গোপন ডেরা থেকে ১২ বস্তা সরকারি চাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন ও পুলিশ। এ সময় এর সাথে জড়িত ৩ জনকে গ্রেপ্তার করা হয়। তবে এর সাথে জড়িত প্রধান আসামী আবদুল রব মেম্বারকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

মনপুরা থানার ওসি শাখাওয়াত হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে মনপুরা উপজেলা নির্বার্হী কর্মকতা বিপুল চন্দ্র দাস ও পুলিশ মনপুরা হাজির হাট ইউনিয়নের চর ফয়েজউদ্দিন গ্রামের কাওসারের বাড়িতে অভিযান চালায়। এ সময় স্থানীয় ইউপি সদস্য আবদুল রব এর ষ্টক করা ১২ বস্তা সরকারি চাল উদ্ধার করে জব্দ করা হয়। এ সময় কাওসার, আলী আজগর, হারুনকে গ্রেপ্তার করা হলেও আবদুল রব মেম্বার পলাতক রয়েছে।

এ ঘটনায় ইউপি সদস্য আবদুর রবসহ ৪ জনের বিরুদ্ধে মনপুরা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

-এ

The post মেম্বারের গোপন আস্তানা থেকে ১২ বস্তা সরকারি চাল উদ্ধার appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%ae%e0%a7%87%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%97%e0%a7%8b%e0%a6%aa%e0%a6%a8-%e0%a6%86%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%a5/

No comments:

Post a Comment