Thursday, April 16, 2020

ভূমিকম্পে কাঁপল দেশ

ফাতেহ ডেস্ক

ট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার ভূমিকম্প অনুভূত হয়েছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ দপ্তরের (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, বাংলাদেশ সময় বৃহস্পতিবার বিকাল ৫টা ৪৫ মিনিটে এই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৯।

ভূমিকম্পের উৎস ছিল মিয়ানমারের ফালাম থেকে ৩৮.৫ কিলোমিটার দূরে ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।

ওই এলাকার অবস্থান বাংলাদেশের ঢাকা থেকে ৩৬১ কিলোমিটার পূর্বে, চট্টগ্রাম থেকে ২১৮ কিলোমিটার পূর্বে, এবং ভারতের মিজোরাম রাজ্যের সাইহা থেকে ১১১ কিলোমিটার পশ্চিম উত্তর-পশ্চিমে।

তিন পার্বত্য জেলা, চট্টগ্রামসহ দেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলায় এ ভূমিকম্প অনুভূত হওয়ার কথা জানা গেছে।

কম্পন টের পাওয়া গেছে রাজধানী ঢাকা থেকেও। তবে তাৎক্ষণিক হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

-এ

The post ভূমিকম্পে কাঁপল দেশ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%ad%e0%a7%82%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%95%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%aa%e0%a7%87-%e0%a6%95%e0%a6%be%e0%a6%81%e0%a6%aa%e0%a6%b2-%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6/

No comments:

Post a Comment