Sunday, May 2, 2021

মহানবীকে নিয়ে কটূক্তি করায় ইরানে দুজনের ফাঁসির দণ্ডাদেশ

আন্তর্জাতিক ডেস্ক:

মহানবী হজরত মুহাম্মদ (সা.) সম্পর্কে কটূক্তি করায় ইরানে দুই ব্যক্তিকে ফাঁসির দণ্ডাদেশ দিয়েছেন দেশটির একটি অপরাধ আদালত।

হিউম্যান রাইটস নিউজ এজেন্সির বরাত দিয়ে আরব নিউজ জানায়, সার্কাজি প্রদেশের আরাক শহর থেকে আটক ওই দুজনের বিরুদ্ধে গত বৃহস্পতিবার আদালত ধর্মবিদ্বেষ বা ব্লাসফেমির অভিযোগ এনে ওই দণ্ডাদেশ দেন।

মহানবী হজরত মুহাম্মদ (সা.) সম্পর্কে কটূক্তি করায় আদালত তাদের বিরুদ্ধে ধর্মবিদ্বেষের অভিযোগ আরোপ করে। ইরানে ধর্মবিদ্বেষে অভিযুক্ত হলে আসামিকে মৃত্যুদণ্ড দেওয়ার বিধান রয়েছে।

গত বছরের জুন মাসে আটক করে জেলহাজতে রাখা হয় তাদের।এদের একজনের নাম ইউসুফ মেহেরদাদ। তিনি তিন সন্তানের জনক। আরেকজনের নাম জানা যায়নি।

 

The post মহানবীকে নিয়ে কটূক্তি করায় ইরানে দুজনের ফাঁসির দণ্ডাদেশ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%ae%e0%a6%b9%e0%a6%be%e0%a6%a8%e0%a6%ac%e0%a7%80%e0%a6%95%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%bf%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%95%e0%a6%9f%e0%a7%82%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%95%e0%a6%b0/

No comments:

Post a Comment