Sunday, June 6, 2021

আরও চারটি জেলা নিজেদের নিয়ন্ত্রণে নিল তালেবান

আন্তর্জাতিক ডেস্ক:

২৪ ঘণ্টার ব্যবধানে আরও চারটি জেলা নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে তালেবান। আফগান বাহিনীর কাছ থেকে এসব জেলার নিয়ন্ত্রণ নেয় তারা। নূরস্তান প্রদেশের আইনপ্রণেতা ইসমাইল আইকানের বরাতে আরব নিউজ এ তথ্য জানিয়েছে।

এর আগে শুক্রবার দক্ষিণ জাবুলের শিংকাই, গজনীর দেহ ইয়াক এবং পার্শ্ববর্তী দাইকুন্দি প্রদেশের গিজাব জেলারও নিয়ন্ত্রণ নেয় তালেবান যোদ্ধারা। এরপর পূর্ব নূরস্তানের দো আব জেলাটিও নিজেদের নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয় তারা।

উল্লেখ্য, আফগানিস্তান থেকে আনুষ্ঠানিকভাবে সেনা প্রত্যাহার শুরু করেছে যুক্তরাষ্ট্র ও ন্যাটো জোট।

The post আরও চারটি জেলা নিজেদের নিয়ন্ত্রণে নিল তালেবান appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%86%e0%a6%b0%e0%a6%93-%e0%a6%9a%e0%a6%be%e0%a6%b0%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%9c%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%9c%e0%a7%87%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%bf/

No comments:

Post a Comment