Monday, June 7, 2021

ইজরাইলি রাষ্ট্রদূত বহিষ্কার করতে ব্রিটিশ ও আয়ারল্যান্ডের প্রতি আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক:

ইজরাইলের রাষ্ট্রদূত বহিষ্কার করতে ব্রিটেন এবং উত্তর আয়ারল্যান্ডের প্রতি আহ্বান জানিয়েছে বেলফাস্ট সিটি কাউন্সিল। ফিলিস্তিনের ওপর ইজরাইলের মানবতাবিরোধী অপরাধের জন্য এই পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়েছে। খবর পার্সটুডের।

সম্প্রতি ইজরাইল অবরুদ্ধ গাজা উপত্যকায় আগ্রাসন চালিয়েছে। এতে ২৬০ ফিলিস্তিনি শহীদ এবং ১ হাজার ৯৪৮ জন আহত হয়েছেন। এছাড়া, এক হাজারের বেশি ঘরবাড়ি ধ্বংস হয়েছে।

বেলফাস্ট সিটি কাউন্সিলের বামপন্থী পার্টি একটি প্রস্তাব পাস করেছে যাতে ইজরাইলের রাষ্ট্রদূত বহিষ্কার করার জন্য ব্রিটেন ও আয়ারল্যান্ডের প্রতি আহ্বান জানানো হয়। সিটি কাউন্সিলে পাস হওয়া প্রস্তাব দ্রুত কার্যকর করার দাবি জানান হয়েছে।

ইজরাইলি এ আগ্রাসনের বিরুদ্ধে বিশ্বব্যাপী প্রতিবাদ চলছে। এর অংশ হিসেবে সম্প্রতি আমেরিকার ওকল্যান্ড বন্দর শ্রমিকরা ইজরাইলের একটি কার্গো জাহাজের মালামাল খালাস করতে অস্বীকৃতি জানিয়েছেন।

The post ইজরাইলি রাষ্ট্রদূত বহিষ্কার করতে ব্রিটিশ ও আয়ারল্যান্ডের প্রতি আহ্বান appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%87%e0%a6%9c%e0%a6%b0%e0%a6%be%e0%a6%87%e0%a6%b2%e0%a6%bf-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a6%e0%a7%82%e0%a6%a4-%e0%a6%ac%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%b7%e0%a7%8d/

No comments:

Post a Comment