Saturday, April 18, 2020

এক দিনে করোনায় মৃত্যু ৯ জনের, নতুন শনাক্ত ৩০৬

ফাতেহ ডেস্ক

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৯ জন মারা গেছেন। একই সময় দেশে করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন ৩০৬ জন। এ নিয়ে দেশে করোনায় মোট মারা গেছেন ৮৪ জন। আর মোট শনাক্তের সংখ্যা ২ হাজার ১৪৪ জন।

শনিবার (১৮ এপ্রিল) আইইডিসিআরের পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা এসব তথ্য জানান। দেশের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে অনলাইনে এ স্বাস্থ্য ব্রিফিং হয়।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

এর আগে করোনায় আক্রান্ত হয়ে গতকাল শুক্রবার ১৫ জনের মৃত্যু হয়। আর আক্রান্ত শনাক্ত হয় ২৬৬ জনের।

-এ

The post এক দিনে করোনায় মৃত্যু ৯ জনের, নতুন শনাক্ত ৩০৬ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%8f%e0%a6%95-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%ae%e0%a7%83%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a7%81-%e0%a7%af-%e0%a6%9c/

No comments:

Post a Comment