Saturday, April 18, 2020

সুনামগঞ্জে বজ্রপাতে ৪ কৃষকের মৃত্যু

ফাতেহ ডেস্ক

সুনামগঞ্জের শাল্লা, জগন্নাথপুর, দিরাই ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় বজ্রপাতে ৪ কৃষকের মৃত্যু হয়েছে।

শনিবার সকালে চার উপজেলায় আলাদা বজ্রপাতে তাদের মৃত্যু হয়।

মৃতরা হলেন- শাল্লা উপজেলার হবিবপুর ইউনিয়নের নারায়ণপুর গ্রামের সুরেন্দ্র সরকারের ছেলে কৃষক শংকর সরকার (২২), জগন্নাথপুর উপজেলার বাউধরন গ্রামের কৃষক শিপন মিয়া (৩৫) এবং আজমিরিগঞ্জ উপজেলার জলসুখা গ্রামের কৃষক তাপস মিয়া এবং জগন্নাথটুর উপজেলার আরেক কৃষক। তার পরিচয় এখনও জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী, পুলিশ ও প্রশাসন সূত্রে জানা যায়, শনিবার সকালে শাল্লা উপজেলায় নারায়নপুর গ্রামের কৃষক শংকর সরকার নিজ বাড়ি থেকে শ্বাসখাই বাজারে যাবার পথে বজ্রপাতে তার মৃত্যু ঘটে।

উপজেলা পরিষদ চেয়ারম্যান আলামিন চৌধুরী জানান, বজ্রপাতে শংকর সরকার পথেই মারা গেছেন। এরপর তার স্বজনরা তাকে হাসপাতালে নিয়ে এসেছিলেন, ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে জগন্নাথপুর উপজেরা নলুয়ার হাওরে ধান কাটতে গিয়ে সকালে ১১টায় বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান কৃষক শিপন মিয়া (৩৫)। এ সময় একটি গরুও বজ্রপাতে মারা যায়। নিহত কৃষকের বাড়ি বাউধরন গ্রামে।

এ ছাড়া শনিবার সকালে দিরাই উপজেলার নির্বাহী কর্মকর্তা শফি উল্লাহ জানান, উপজেলার সরমংগল এলাকায় ধান কাটতে গিয়ে হবিগঞ্জ জেলার আজমিরিগঞ্জ উপজেলার জলসুখা গ্রামের মফিজ উল্লার ছেলে কৃষক তাপস মিয়া (৩৫) সকাল ১০টায় বজ্রপাতে নিহত হন। তার মরদেহ হাসপাতালে রাখা হয়েছে স্বজনদের কাছে হস্তাস্তর করা হবে।

এছাড়া একই সময় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে এক কৃষকের মৃত্যুর খবর নিশ্চিত করেছেণ দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুনুর রশীদ চৌধুরী।

-এ

The post সুনামগঞ্জে বজ্রপাতে ৪ কৃষকের মৃত্যু appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%b8%e0%a7%81%e0%a6%a8%e0%a6%be%e0%a6%ae%e0%a6%97%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9c%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%9c%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%aa%e0%a6%be%e0%a6%a4%e0%a7%87-%e0%a7%aa-%e0%a6%95%e0%a7%83/

No comments:

Post a Comment