ফাতেহ ডেস্ক
করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত রোগীদের চিকিৎসায় নিয়োজিত ডাক্তার ও নার্সদের থাকার জন্য ঢাকায় ২০টি অভিজাত ও নিরাপদ হোটেলের নাম ঘোষণা করেছে সরকার।
স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এসব হোটেলের মধ্যে রয়েছে- ঢাকা রিজিন্সি, প্যান প্যাসিফিক সোনারগাঁও, লা মিরিডিয়ান, রাজমণি ঈসা খা, হোটেল ৭১ ইত্যাদি।
এসব হোটেলে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল, কুয়েত মৈত্রী হাসপাতাল, মাতৃ ও শিশু স্বাস্থ্য প্রশিক্ষণ প্রতিষ্ঠান, মহানগর জেনারেল হাসপাতাল এবং কমলাপুরের জেনারেল হাসপাতালের ডাক্তার ও নার্সরা থাকবেন।
করোনায় চিকিৎসায় নিয়োজিত ডাক্তার ও নার্সদের সুরক্ষা ও সুযোগ-সুবিধা নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যেই এমন ঘোষণা আসলো।
এর আগে করোনাভাইরাসের চিকিৎসায় নিয়োজিত ডাক্তার ও নার্সদের জন্য বীমাসহ আর্থিক প্রণোদনা ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সরকারি হিসাব অনুযায়ী বাংলাদেশে এখন পর্যন্ত ৮০৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৩৯ জন। আক্রান্তদের মধ্যে কয়েকজন ডাক্তার ও নার্স রয়েছেন।
-এ
The post করোনা চিকিৎসায় নিয়োজিত ডাক্তার-নার্সদের থাকার জন্য ঢাকার ২০ হোটেল appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%9a%e0%a6%bf%e0%a6%95%e0%a6%bf%e0%a7%8e%e0%a6%b8%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%a8%e0%a6%bf%e0%a7%9f%e0%a7%8b%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%a4-%e0%a6%a1/
No comments:
Post a Comment