আন্তর্জাতিক ডেস্ক:
ভারতীয় মুসলমানদের সর্ববৃহৎ সামাজিক সংগঠন জমিয়তে উলামায়ে হিন্দ মাদরাসা শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষার পাশাপাশি জাগতিক ও আধুনিক শিক্ষায় শিক্ষিত করতে ভারতের প্রায় ১১টি জেলায় উন্মুক্ত স্কুল প্রতিষ্ঠা করেছে।
জমিয়তের অফিসিয়াল ফেসবুক পেইজে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, ভারতের ১১টি জেলার প্রায় ৮০ জন নবনিযুক্ত শিক্ষককে প্রশিক্ষণ দেয়া হচ্ছে মাসব্যাপী। প্রশিক্ষণ শেষে নির্ধারিত জেলায় তারা নিয়মতান্ত্রিকভাবে শিক্ষাদান শুরু করবেন।
জমিয়তে উলামায়ে হিন্দের সাধারণ সম্পাদক মাওলানা মাহমুদ মাদানি বলেন, এই উন্মুক্ত স্কুলগুলো মাদরাসার ছাত্রদের জন্য প্রতিষ্ঠা করা হয়েছে। যেন তারা নিরাপদ পরিবেশে ধর্মীয় শিক্ষার পাশাপাশি জাগতিক শিক্ষাও অর্জন করতে পারে।
The post মাদরাসা শিক্ষার্থীদের জাগতিক শিক্ষা দিতে ১১ জেলায় স্কুল তৈরী করল জমিয়ত appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a6%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b8%e0%a6%be-%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a5%e0%a7%80%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9c%e0%a6%be/
No comments:
Post a Comment