Sunday, January 24, 2021

করোনায় গত ২৪ ঘণ্টায় মৃত্যু ২০, শনাক্ত ৪৭৩

ফাতেহ ডেস্ক:

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ২৩ জনে।
এছাড়া, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪৭৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশে করোনা শনাক্ত হলো মোট ৫ লাখ ৩১ হাজার ৭৯৯ জনের।

রোববার (২৪ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫১৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪ লাখ ৭৬ হাজার ৪১৩ জন। মারা যাওয়া ২০ জনের মধ্যে ১৬ জন পুরুষ ও ৪ জন নারী। সবাই হাসপাতালে মারা গেছেন।

বিভিন্ন বিভাগে যারা মারা গেছেন তাদের মধ্যে ঢাকায় ১২ জন, চট্টগ্রামে ৫ জন, রাজশাহীতে ২ জন, খুলনায় ১ জন রয়েছেন।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ২১ থেকে ৩০ বছরের ১ জন, ৪১ থেকে ৫০ বয়সের মধ্যে ১ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৫ জন, ৬০ বছরের ওপরে ১৩ জন রয়েছেন।

 

The post করোনায় গত ২৪ ঘণ্টায় মৃত্যু ২০, শনাক্ত ৪৭৩ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%97%e0%a6%a4-%e0%a7%a8%e0%a7%aa-%e0%a6%98%e0%a6%a3%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%ae%e0%a7%83%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af/

No comments:

Post a Comment