Sunday, January 24, 2021

বিশ্বের সবচেয়ে স্বাস্থ্যকর নগরী মদিনা: জরিপ

আন্তর্জাতিক ডেস্ক:

বিশ্বের সবচেয়ে স্বাস্থ্যকর নগরীর মর্যাদা পেয়েছে সৌদি আরবের পবিত্র নগরী মদিনা।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মীরা আন্তর্জাতিক মাপকাঠিতে নগরীটিকে জরিপ করে এ স্বীকৃতি দিয়েছেন।  খবর আরব নিউজের।

২০ লাখ লোকের এ পবিত্র নগরীটিই প্রথম ঘনবসতিপূর্ণ নগরী, যেটি স্বাস্থ্যকর শহরের তকমা পেল।

২২টিরও বেশি সরকারি, বেসরকারি ও স্বোচ্ছাসেবী সংস্থা বিশ্ব স্বাস্থ্য সংস্থার এ জরিপকাজে সহায়তা করেছে।  এসব সংস্থাকে প্রযুক্তিগত সহায়তা করে স্থানীয় তাইবাহ বিশ্ববিদ্যালয়।

The post বিশ্বের সবচেয়ে স্বাস্থ্যকর নগরী মদিনা: জরিপ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%ac%e0%a6%9a%e0%a7%87%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a5%e0%a7%8d%e0%a6%af/

No comments:

Post a Comment