ফাতেহ ডেস্ক:
আগামী ১৪ ফেব্রুয়ারি চতুর্থ ধাপের পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। এ দফায় ৫৬টি পৌরসভায় ভোট অনুষ্ঠিত হবে।
রবিবার (৩ জানুয়ারি) নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মো. আলমগীর এ নির্বাচনের তফসিল ঘোষণা করেন।
নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মো. আলমগীর বলেন, ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ১৭ জানুয়ারি, মনোনয়নপত্র বাছাই ১৯ জানুয়ারি এবং প্রার্থিতা প্রত্যাহার ২৬ জানুয়ারি। চতুর্থ ধাপে ৩১টি পৌরসভায় ইভিএম-এ ও বাকি ২টিতে ব্যালটে ভোট গ্রহণ হবে।
দেশে মোট পৌরসভা রয়েছে ৩২৯টি। আইন অনুযায়ী, মেয়াদ শেষের আগের ৯০ দিনের মধ্যে স্থানীয় সরকারের এ প্রতিষ্ঠানে ভোট করতে হয়।
The post চতুর্থ দফায় ৫৬ পৌরসভায় ভোট ১৪ ফেব্রুয়ারি appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%9a%e0%a6%a4%e0%a7%81%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a5-%e0%a6%a6%e0%a6%ab%e0%a6%be%e0%a7%9f-%e0%a7%ab%e0%a7%ac-%e0%a6%aa%e0%a7%8c%e0%a6%b0%e0%a6%b8%e0%a6%ad%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%ad%e0%a7%8b/
No comments:
Post a Comment