Thursday, January 21, 2021

দীনি শিক্ষাপ্রতিষ্ঠানে হামলার প্রতিবাদে ইত্তেফাকুল উলামার সমাবেশ আজ

ফাতেহ ডেস্ক:

দেশের বিভিন্ন জায়গায় দীনি শিক্ষাপ্রতিষ্ঠানে হামলা, ওয়াজ-মাহফিল বন্ধের পাঁয়তারা, আলেমদের ধর্মীয় দায়িত্ব পালনে বাঁধা, উলামায়ের কেরামের কণ্ঠকে স্তব্ধ করে দেয়ার ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ করবে ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহী।

জুমার পর ঐতিহ্যবাহী ময়মনসিংহ বড় মসজিদ প্রঙ্গণে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠত হবে।

সংগঠনের মজলিসে সূরার সভাপতি, আল্লামা আব্দুর রহমান হাফেজ্জীর সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে সকল মুসল্লিদের এই প্রতিবাদ সমাবেশ উপস্থিত হতে আহ্বান করা হয়েছে।

The post দীনি শিক্ষাপ্রতিষ্ঠানে হামলার প্রতিবাদে ইত্তেফাকুল উলামার সমাবেশ আজ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%a6%e0%a7%80%e0%a6%a8%e0%a6%bf-%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%a0%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%b9/

No comments:

Post a Comment