Thursday, January 21, 2021

ফ্রান্সে ‘মূল্যবোধের সনদ’ প্রত্যাখ্যান করেছে ৩ মুসলিম সংগঠন

আন্তর্জাতিক ডেস্ক:

ফ্রান্সে মসজিদের ইমামদের ‘প্রজাতন্ত্রের মূল্যবোধের সনদ’ নামে নতুন এক সনদেছে স্বাক্ষর করার যে বিধান চালু করা হয়েছে, দেশটির মুসলিম কাউন্সিলের ৩টি মুসলিম সংগঠন তা প্রত্যাখ্যান করেছে।

সংগঠন ৩টি বলছে, এতে ইসলাম ধর্মের মারাত্মক ক্ষতি হবে। এ সনদে স্বাক্ষর করার অর্থ হলো- মুসলমানদের ধর্মীয় বিশ্বাসে ওপর আঘাত। খবর আনাদোলুর।

ফ্রেন্স কাউন্সিল অব মুসলিম অরশিপ (সিএফসিনিএম) এর অন্তর্ভূক্ত দ্যা কোঅর্ডিনেশন কমিটি অব তার্কিস মুসলিমস ইন ফ্রান্স (সিসিএমটিএফ) ও মিল্লি গোরুস ইসলামিক কনফেডারেশন (সিএমআইজি) এবং বিশ্বাস ধর্ম চর্চা আন্দোলন নামে ৩ সংগঠন ফরাসি প্রেসিডেন্টের কথিত প্রজাতন্ত্রের মূল্যবোধের সনদে সই করবে না বলে গত ২০ জানুয়ারি দেশটির সরকারকে জানিয়ে দিয়েছে।

এই সনদে সই করার বিষয়টি ফ্রান্সের মুসলমানদের মধ্যে একটা বড়ধরনের বিতর্ক সৃষ্টি করেছে। ফ্রান্সের বিশেষ করে উদার মানসিকতার ইমামরা এই সনদে স্বাক্ষর করার বিষয়টি নিয়ে ব্যাপক চাপের মধ্যে রয়েছেন।

এর আড়ে দেশটির নয়টি মুসলিম সংগঠনের জোট এই ফ্রেঞ্চ কাউন্সিল অব দ্য মুসলিম ফেইথ বা সিএফসিএম ফরাসি সরকারের চাপের ইমাম নিয়োগ এবং তাদের কার্যক্রম নিয়ন্ত্রণ করতে ‘ন্যাশনাল কাউন্সিল অব ইমাম’ নামে একটি প্রতিষ্ঠান গড়ে তুলতে সম্মত হয়েছে।

ফ্রান্সে এই সনদ নিয়ে বিতর্ক চললেও দেশটির সরকার এই সনদ কার্যকর করতে এবং ইমামদের কার্যকলাপ নিয়ন্ত্রণ করতে যে বদ্ধপরিকর তার একটা প্রমাণ ফ্রান্সে পাকিস্তানের এক ইমামের সাম্প্রতিক কারাদণ্ড।

ফ্রান্সের মুসলিম গোষ্ঠীগুলোকে ফরাসী সমাজে সম্পৃক্ত করার, তাদের সমাজের অংশ করে নেওয়ার জন্য সাম্প্রতিক বছরগুলোতে রাজনৈতিক চাপ বাড়ছে। ফ্রান্সে ইউরোপের সর্বাধিক সংখ্যক মুসলিমের বাস। দেশটিতে মুসলমান জনগোষ্ঠীর সংখ্যা ৫০ লাখ।

The post ফ্রান্সে ‘মূল্যবোধের সনদ’ প্রত্যাখ্যান করেছে ৩ মুসলিম সংগঠন appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%ab%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%b8%e0%a7%87-%e0%a6%ae%e0%a7%82%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%af%e0%a6%ac%e0%a7%8b%e0%a6%a7%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%a8%e0%a6%a6/

No comments:

Post a Comment