Friday, January 22, 2021

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ৬১৯, মৃত্যু ১৫

ফাতেহ ডেস্ক:

মহামারি করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ হাজার ৯৮১ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় আরও ৬১৯ জনের দেহে করোনা শনাক্ত হয়। এ নিয়ে দেশে মোট করোনা রোগী শনাক্ত হলো ৫ লাখ ৩০ হাজার ৮৯০ জন।

শুক্রবার (২২ জানুয়ারি) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন ৪৮৪ জন। মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৭৫ হাজার ৭৪ জন।

 

The post দেশে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ৬১৯, মৃত্যু ১৫ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87-%e0%a6%97%e0%a6%a4-%e0%a7%a8%e0%a7%aa-%e0%a6%98%e0%a6%a3%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%b6%e0%a6%a8/

No comments:

Post a Comment