Monday, July 12, 2021

আফগানিস্তানে ন্যাটো জোটের শীর্ষ জেনারেলের পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক:

আফগানিস্তানে নিযুক্ত মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটের শীর্ষ জেনারেল অস্টিন স্কট মিলার স্থানীয় সময় গতকাল সোমবার পদত্যাগ করেছেন। যুক্তরাষ্ট্রে সেনা অভিযান আগামী ৩১ আগস্ট শেষ হতে পারে—মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের এমন ঘোষণার পরে তিনি পদত্যাগ করলেন। খবর বিবিসির।

যুক্তরাজ্যসহ ন্যাটো সদস্যভুক্ত অন্য দেশগুলো প্রায় সব সেনাসদস্য সরিয়ে নিয়েছে। গতকাল খুব সাদামাটা অনুষ্ঠানের মধ্য দিয়ে জেনারেল মিলার তাঁর দায়িত্ব যুক্তরাষ্ট্রের দুই জেনারেলের কাছে হস্তান্তর করেন। তাঁদের মধ্যে একজন ফ্লোরিডায় সেন্ট্রাল কমান্ডের সদর দপ্তরে মার্কিন সেনা অভিযানের তদারক করবেন। আরেকজন আনুষ্ঠানিকভাবে মার্কিন সেনা প্রত্যাহারের পরেও অবশিষ্ট ৬৫০ সেনা নিয়ন্ত্রণ করবেন।

মিলার আফগানিস্তানের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের বলেন, বিদায় বলার সময় এসেছে। আফগানিস্তানে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করেছেন মিলার।

The post আফগানিস্তানে ন্যাটো জোটের শীর্ষ জেনারেলের পদত্যাগ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%86%e0%a6%ab%e0%a6%97%e0%a6%be%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%9f%e0%a7%8b-%e0%a6%9c%e0%a7%8b%e0%a6%9f%e0%a7%87/

No comments:

Post a Comment