Monday, July 12, 2021

কারখানায় মানা হয় না আগুনের ঝুঁকি কমানোর ৬০% নিয়ম: জরিপ

ফাতেহ ডেস্ক:

অগ্নিদুর্ঘটনার ঝুঁকির ক্ষেত্রে ‘উদ্বেগজনক চিত্র’ উঠে এসেছে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের (ডিআইএফই) একটি জরিপে। সংস্থাটির কর্মকর্তারা বলছেন, আগুনের ঝুঁকি কমাতে যে বিষয়গুলো মেনে চলা দরকার, একেকটি কারখানা গড়ে তার ৬০ শতাংশই পূরণ করছে না।

দেশের মোট ৩০০টি কারখানা পরিদর্শন করে এই জরিপ করা হয়। এতে আরও উঠে আসে যে প্রতিটি কারখানায় বৈদ্যুতিক সুরক্ষার গড় ঘাটতি ৫০ শতাংশ। আর ১০ থেকে ১৫ শতাংশ কারখানায় কাঠামোগত ঝুঁকি রয়েছে।

পরিদর্শনে কারখানায় নিরাপত্তাঝুঁকির বিষয়টি উঠে এসেছে বলে গণমাধ্যমকে জানান কলকারখানা পরিদর্শন অধিদপ্তরের এই প্রকল্পের পরিচালক ও অধিদপ্তরের যুগ্ম মহাপরিদর্শক (প্রশাসন) সৈয়দ আবুল এহসান এবং অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক (সেফটি) আব্দুল মুমিন।

কলকারখানা পরিদর্শন অধিদপ্তর জানায়, তাদের ‘চেকলিস্টে’ কারখানায় আগুন লাগার ৬৭ ধরনের ঝুঁকি নির্দেশক রয়েছে। এ ছাড়া বৈদ্যুতিক ক্ষেত্রে ৭৪টি, কাঠামোগত ক্ষেত্রে ৭টি ও অন্যান্য বিষয়ে ১৮টি ঝুঁকি নির্দেশক রয়েছে। চেকলিস্টটি তৈরি করা হয়েছে বাংলাদেশের প্রচলিত আইন ও বিধিবিধানগুলোর ভিত্তিতে।

নির্বাচিত তৈরি পোশাক কারখানা, প্লাস্টিক ও রাসায়নিক কারখানার প্রাথমিক ঝুঁকি নিরূপণ নামের একটি প্রকল্পের অধীনে জরিপটি করা হচ্ছে। এ প্রকল্পে মোট ১ হাজার ১০১টি কারখানার ঝুঁকি নিরূপণ করার কথা। এগুলোর মধ্যে ৩০০টি কারখানা পরিদর্শন শেষে প্রাথমিকভাবে নিয়ম না মানার এই প্রবণতা পাওয়া গেছে।

The post কারখানায় মানা হয় না আগুনের ঝুঁকি কমানোর ৬০% নিয়ম: জরিপ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a6%96%e0%a6%be%e0%a6%a8%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%b9%e0%a7%9f-%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%86%e0%a6%97%e0%a7%81%e0%a6%a8%e0%a7%87/

No comments:

Post a Comment