ফাতেহ ডেস্ক:
আফগানিস্তানের বর্তমান পরিস্থিতির ওপর তীক্ষ্ণ নজর রাখছে ঢাকা। তবে আফগানিস্তান নিয়ে বাংলাদেশের শঙ্কিত হওয়ার কোনো কারণ দেখছেন না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
রোববার (১১ জুলাই) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে ড. মোমেন বলেন, আফগানিস্তান নিয়ে আমরা অত শঙ্কিত নই। আফগানিস্তান নিয়ে পাকিস্তান বা ইরান, এরা শঙ্কিত থাকার কথা, বিশেষ করে উজবেকিস্তান। আমাদের অত শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। তবে আমরা বিষয়টির ওপর নজর রাখছি।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বরাতে জানা যায়, দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক), অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসির) সদস্য দেশ ছাড়াও প্রতিবেশী হিসেবে আফগানিস্তানের অস্থির পরিস্থিতির ওপর তীক্ষ্ণ নজর রাখছে বাংলাদেশ। কাবুলে ঢাকার কোনো দূতাবাস না থাকায় দেশটির সীমান্ত লাগোয়া উজবেকিস্তানের তাসখন্দের বাংলাদেশ দূতাবাসকে দেশটির পরিস্থিতি পর্যবেক্ষণের নির্দেশনা দেওয়া হয়েছে।
The post আফগানিস্তান নিয়ে বাংলাদেশের শঙ্কিত হওয়ার কারণ নেই: পররাষ্ট্রমন্ত্রী appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%86%e0%a6%ab%e0%a6%97%e0%a6%be%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%a8%e0%a6%bf%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87/
No comments:
Post a Comment