আন্তর্জাতিক ডেস্ক:
আফগানিস্তানে মানবিক সাহায্যের অর্থ লেনদেনে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার এমন সংবাদ প্রকাশ করেছে তোলো নিউজ।
আফগানিস্তানে মানবিক সাহায্যের অর্থ লেনদেনে আন্তর্জাতিক ব্যাংকগুলোর ওপর আর কোনো মার্কিন নিষেধাজ্ঞা থাকছে না। আন্তর্জাতিক সহযোগিতা সংস্থাগুলোও এখন আফগানিস্তানের শিক্ষক ও চিকিৎসা সেবা খাতের কর্মীদের জন্য অর্থ প্রদান করতে পারবে। অর্থ লেনদেনে মার্কিন নিষেধাজ্ঞা ভঙ্গের ভয় ছাড়াই তালেবান নিয়ন্ত্রিত আফগান সরকার পরিচালিত শিক্ষা ও সেবা খাতের কর্মীদের জন্য অর্থ প্রদান করতে পারবে বিভিন্ন আন্তর্জাতিক ব্যাংক ও সহযোগিতা সংস্থা। বুধবার মার্কিন কর্তৃপক্ষের বরাত দিয়ে এমন তথ্য প্রকাশ করেছে রয়টার্স।
মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্ট দেশটির কোনো নিষেধাজ্ঞা ভঙ্গ না করে কিভাবে আফগানিস্তানে মানবিক সাহায্যের অর্থ লেনদেন করা যাবে তার বিষয়ে নির্দেশনা দিয়েছে। এসব নির্দেশনার বিষয়গুলো সেপ্টেম্বর ও ডিসেম্বর মাসে অনুমোদন দেয়া হয়। এসব নির্দেশনার আওতায় আফগানিস্তানের মানবিক সাহায্য, শিক্ষা ও চিকিৎসা সেবা খাতে কোনো নিষেধাজ্ঞা ভঙ্গ না করেই অর্থ প্রদান করা যাবে।
এর আগে বিভিন্ন বিভিন্ন আন্তর্জাতিক ব্যাংকগুলো আফগানিস্তানে লেনদেন করার বিষয়ে খুবই সতর্ক অবস্থান গ্রহণ করেছিল। এ কারণে আফগানিস্তানে মানবিক সহায়তা কার্যক্রম চালানোর ক্ষেত্রে জাতিসঙ্ঘ ও আন্তর্জাতিক সহযোগিতা সংস্থাগুলো অর্থ সঙ্কটে পড়েছিল ।
সূত্র : তোলো নিউজ
The post আফগানিস্তানে মানবিক সাহায্যের অর্থ লেনদেনে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%86%e0%a6%ab%e0%a6%97%e0%a6%be%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b9%e0%a6%be/
No comments:
Post a Comment