Monday, May 4, 2020

দেশে আক্রান্ত ছাড়াল ১০ হাজার, ২৪ ঘণ্টায় আরও ৬৮৮ জন সংক্রমিত

ফাতেহ ডেস্ক

দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৬৮৮ জন করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন। দেশে একদিনেই এটাই সর্বোচ্চ শনাক্তের হার। এ নিয়ে দেশে মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০১৪৩ জনে।

গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৫ জন কোভিড-১৯ রোগী মারা গেছেন। এ নিয়ে দেশে ভাইরাসটিতে ১৮২ জনের প্রাণহানি হলো।

সোমবার (৪ মে) দুপুরে মহাখালী থেকে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

The post দেশে আক্রান্ত ছাড়াল ১০ হাজার, ২৪ ঘণ্টায় আরও ৬৮৮ জন সংক্রমিত appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87-%e0%a6%86%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%9b%e0%a6%be%e0%a7%9c%e0%a6%be%e0%a6%b2-%e0%a7%a7%e0%a7%a6-%e0%a6%b9%e0%a6%be/

No comments:

Post a Comment