Sunday, May 3, 2020

মাইকে আজান দেয়ার অনুমতি পেলো কানাডার মুসলিমরা

আন্তর্জাতিক ডেস্ক

ইতিহাসে প্রথমবারের মতো মসজিদের মাইকে আজান দেয়ার অনুমতি পেয়েছেন কানাডার মুসলমানরা। কানাডার কয়েকটি শহরে পবিত্র রমজান মাসের জন্য এই অনুমতি দেয়া হয়েছে। খবর বার্তা সংস্থা আনাতোলি।

খবরে বলা হয়েছে, এখন থেকে রাজধানী অটোয়ার পাশাপাশি টরেন্টো, এডমন্টন ও হ্যামিল্টন শহরের মসজিদগুলো থেকে জোহর, আসর ও মাগরিবের নামাজের আজান দেয়া যাবে। তবে এই অনুমতি দেয়া হয়েছে পবিত্র রমজান উপলক্ষে এবং রমজান শেষ হওয়ার পর কোনো মসজিদ থেকে আর আজান দেয়া যাবে না।

এ সম্পর্কে হ্যামিল্টন শহরের ‘মাউন্টেন’ মসজিদের ইমাম সাইয়্যেদ তুরা বলেছেন, কানাডায় বসবাসরত মুসলমানদের জন্য আজকের দিনটি ঐতিহাসিক। কারণ, তারা আজ প্রথমবারের মতো মসজিদ থেকে আজান প্রচারের অনুমতি পেয়েছে।

তবে রমজান শেষ হওয়ার পরও যেন আজান প্রচার করা যায় সেজন্য কর্তৃপক্ষের সঙ্গে তারা যোগাযোগ রক্ষা করে যাচ্ছেন। এ ছাড়া, শুধু চারটি শহর নয় বরং কানাডার প্রতিটি শহর যাতে এ ধরনের অনুমতি পায় সেজন্য চেষ্টা চলছে বলেও জানান সাইয়্যেদ তুরা।

-এ

The post মাইকে আজান দেয়ার অনুমতি পেলো কানাডার মুসলিমরা appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%ae%e0%a6%be%e0%a6%87%e0%a6%95%e0%a7%87-%e0%a6%86%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%a6%e0%a7%87%e0%a7%9f%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%85%e0%a6%a8%e0%a7%81%e0%a6%ae%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%aa/

No comments:

Post a Comment