ফাতেহ ডেস্ক
মিয়ানমারের রাখাইনে বন্দীদের নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় তোপেরমুখে চোখ বেঁধে নির্যাতনের কথা স্বীকার করেছে দেশটির সেনাবাহিনী।
বুধবার (১৩ মে) দেশটির সেনাবাহিনীর ওয়েবসাইটে বলা হয়েছে, আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ থাকার অভিযোগে আটক পাঁচ জনকে গত ২১ এপ্রিল রাখাইন রাজ্যে পাঠানো হয়। সেখানেই তাঁদেরকে মারধর করে সাদা পোশাকের নিরাপত্তা কর্মীরা।
সেনাবাহিনীর বিবৃতিতে আরও বলা হয়েছে, বন্দীদের জিজ্ঞাসাবাদের ক্ষেত্রে আইন অনুযায়ী আচরণ করা হয়নি। তাই এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
এর আগে রোববার ( ১০ মে) সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায়, নিরাপত্তাকর্মীরা চোখ বাঁধা ও হাতকড়া লাগানো ব্যক্তিদের মাথায় নির্মমভাবে আঘাত করছে সেনা সদস্যরা।
তবে আটক ব্যক্তিদের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, আরাকান আর্মির সঙ্গে তাঁদের কোন সম্পর্ক নেই। কোনো অপধার না থাকার পরও তাঁরা অন্যায়ভাবে আটক করেছে তাঁদের।
-এ
The post বন্দী নির্যাতনের কথা স্বীকার করলো মিয়ানমার appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a7%80-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%a4%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%a5%e0%a6%be-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac/
No comments:
Post a Comment