Friday, January 22, 2021

চার কপি স্মারক বিক্রি হয় সাড়ে সাত লাখ টাকায়!

ফাতেহ ডেস্ক:

কওমি মাদরাসা শিক্ষা বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের ৯ বছরের সভাপতি, বরেণ্য আলেম, শায়খুল হাদিস আল্লামা নূরউদ্দীন আহমদ গহরপুরী রহ.-এর ওপর একটি প্রামাণ্য স্মারকগ্রন্থ প্রকাশিত হয়েছে।

স্মারকটির মোড়ক উম্মোচন পরবর্তি সময়ে স্মারকটির কয়েকটি কপি নিলামে তোলা হলে চার কপি বিক্রি হয় সাড়ে সাত লাখ টাকায়।

মোড়ক উন্মোচনের পর স্মারকগ্রন্থের প্রথম কপি গহরপুরের পার্শ্ববর্তী শাহ সুলতান রহ. মাদরাসার মুহতামিম মাওলানা রেজওয়ানুল হক রাজু দুই লাখ টাকায় কিনেন।

এর মধ্যেই মঞ্চে আসেন সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরী। নিলামের বিষয়টি সম্পর্কে তাঁকে জানানো হয়। সঙ্গে সঙ্গে তিনি এক কপির দাম হাঁকেন তিন লাখ টাকা। ৫০ হাজার টাকা তাৎক্ষণিকভাবে পরিশোধও করে দেন।

তৃতীয় কপিটি মৌলভীবাজারের রাজনগর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আহমদ বেলাল দেড় লাখ টাকায় কিনেন।

আর চতুর্থ কপিটি আল্লামা গহরপুরী রহ. -এর দৌহিত্র ফ্রান্স প্রবাসী মাওলানা সাহেদ আহমদ নাফে এক লাখ টাকায় কিনে নেন।
এছাড়াও ১০ হাজার থেকে ৫০ হাজার টাকায় স্মারকগ্রন্থ কিনেছেন আরও বেশ কয়েকজন।

বিষয়টি নিশ্চিতভাবে জানিয়েছেন ইসলামী লেখক ফোরামের সভাপতি ও গহরপুরী রহ. এর স্মারকগ্রন্থের নির্বাহী সম্পাদক মাওলানা জহির উদ্দিন বাবার।

২১ জানুয়ারি সিলেটের জামিয়া গহরপুর মাদরাসার বার্ষিক সভায় স্মারকটির মোড়ক ও পাঠউম্মোচন করা হয়। এর আগে ঢাকায় গত ১৩ জানুয়ারী স্মারকগ্রন্থটির প্রকাশনা উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় করা হয়।

আল্লামা গহরপুরী রহ. এর ইন্তেকালের প্রায় ১৫ বছর পর তার ওপর প্রকাশিত হলো একটি সমৃদ্ধ ও প্রামাণ্য স্মারক গ্রন্থ। সেখানে উঠে এসেছে তার জীবন-কর্ম ও সাধনার নানা দিক। প্রায় ৮০০ পৃষ্ঠার স্মারক গ্রন্থটি প্রকাশ করেছে আল্লামা গহরপুরী (রহ.) ফাউন্ডেশন। স্মারকগ্রন্থে ২৪১ জনের লেখা স্থান পেয়েছে। গত ১০/১২ বছরে চলে যাওয়া শীর্ষ আলেমদের প্রায় সবার লেখাই স্মারকে স্থান পেয়েছে।

গহরপুরী রহ. যোগ্য উত্তরসূরি মাওলানা মুসলেহউদ্দীন রাজুর তত্ত্বাবধানে প্রকাশিত সমৃদ্ধ এ স্মারক গ্রন্থটির সম্পাদনা করেছেন লব্ধপ্রতিষ্ঠ লেখক ও সম্পাদক মাওলানা শরীফ মুহাম্মদ। নির্বাহী সম্পাদকের দায়িত্ব পালন করেছেন জহির উদ্দিন বাবর। আরও কাজ করেছেন মাওলানা আবদুল্লাহ মোকাররম, আলী হাসান তৈয়ব ও রোকন রাইয়ান।

The post চার কপি স্মারক বিক্রি হয় সাড়ে সাত লাখ টাকায়! appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%9a%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%aa%e0%a6%bf-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0%e0%a6%95-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf-%e0%a6%b9%e0%a7%9f-%e0%a6%b8/

No comments:

Post a Comment