Friday, January 22, 2021

রূপগঞ্জে আগুনে একই পরিবারের চারজনের মৃত্যু

ফাতেহ ডেস্ক:

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিদ্যুতের তার ছিঁড়ে অগ্নিকাণ্ডের ঘটনায় একই পরিবারের চারজনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২২ জানুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়নের কুমারটেক এলাকায় এ ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে শারীরিক প্রতিবন্ধী দুই শিশু-কিশোরও রয়েছে।

নিহতরা হলেন- কুমারটেক এলাকার মো. মাসুম (৪০), তার স্ত্রী সীমা আক্তার (৩৩), ছেলে রাসেল মিয়া (১৭) ও রহমত উল্লাহ (১০)।

অগ্নিকাণ্ডের ঘটনায় পূর্বাচল উপশহর মাল্টিপারপাস ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা উদ্দীপন ভক্ত জানান, অগ্নিকাণ্ডে নিহত মাসুমের বাড়ির ওপর দিয়ে বিদ্যুৎ সঞ্চালনের দুটি লাইন গেছে। শুক্রবার রাত ৯টার দিকে একটি লাইন ছিঁড়ে অপরটির ওপর পড়লে আগুন ধরে যায়। এতে আগুন মাসুমের টিনের ছাউনির ঘরে লাগে। ঘরের মধ্যে থাকা ওই চারজন পুড়ে যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা মাসুম, রাসেল ও রহমতউল্লাহর পোড়া মরদেহ উদ্ধার করেন। সীমাকেও দগ্ধ অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তিনি মারা যান।

এঘটনায় অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির।

The post রূপগঞ্জে আগুনে একই পরিবারের চারজনের মৃত্যু appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%b0%e0%a7%82%e0%a6%aa%e0%a6%97%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9c%e0%a7%87-%e0%a6%86%e0%a6%97%e0%a7%81%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%8f%e0%a6%95%e0%a6%87-%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%be/

No comments:

Post a Comment