Friday, January 22, 2021

কাদিয়ানীদের ওয়েবসাইট বন্ধ করার নির্দেশ দিল পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক:

মার্কিন যুক্তরাষ্ট্র থেকে পরিচালিত মুসলমানদের দৃষ্টিতে অ-মুসলিম কাদিয়ানী সম্প্রদায়ের (স্বঘোষিত ‘আহমদিয়া মুসলিম জামাত’)-এর ওয়েবসাইট বন্ধ করার নির্দেশ দিয়েছে পাকিস্তান।

ওয়েবসাইটটিতে ‘ইসলাম অবমাননাকর’ বিষয়বস্তু থাকায় এমন নির্দেশ দেয় দেশটি।

অবমাননাকর Trueislam.com ট্রু ইসলাম ডটকম নামের এ ওয়েবসাইটটি বন্ধ না করা হলে এর ব্যবস্থাপক হারেস জাফরকে  ৩.১ মিলিয়ন ডলার জরিমানা করার ঘোষণা দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। একইসঙ্গে পাকিস্তানে তার বিরুদ্ধে ইসলাম অবমাননা সংক্রান্ত  আইনে মামলা করা হতে পারে।

কাদিয়ানীদের ওয়েবসাইটর ব্যবস্থাপক অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেছেন যে, পাকিস্তান টেলিযোগযোগ কর্তৃপক্ষ এ মাসের গোড়ার দিকে তাকে এবং তার সহকর্মী আমজাদ মেহমুদ খানকে আইনী নোটিশ পাঠিয়েছিল এই ওয়েবসাইট বন্ধ করে দিতে। এই ওয়েবসাইটের সংগঠক হারিস এবং আমজাদ দুজনেই যুক্তরাষ্ট্রে বসবাস করছেন এবং তাদের আত্মীয়রা পাকিস্তানে থাকেন।

উল্লেখ্য, ইসলাম ও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিন্দার অপরাধে দোষী সাব্যস্ত হলে মৃত্যুদণ্ড কার্যকরের বিধান রয়েছে দেশটিতে। পাকিস্তানী সংসদ ১৯৭৪ সালে কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করে।

The post কাদিয়ানীদের ওয়েবসাইট বন্ধ করার নির্দেশ দিল পাকিস্তান appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%95%e0%a6%be%e0%a6%a6%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%be%e0%a6%a8%e0%a7%80%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%93%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87%e0%a6%ac%e0%a6%b8%e0%a6%be%e0%a6%87%e0%a6%9f-%e0%a6%ac%e0%a6%a8/

No comments:

Post a Comment