ফাতেহ ডেস্ক:
ভারতের সেরাম ইন্সটিটিউট থেকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা কেনার জন্য ৬০০ কোটি টাকার বেশি টাকা রোববার (৩ জানুয়ারি) ব্যাংকে জমা দেবে বাংলাদেশ। বিনিময়ে সেরাম ইন্সটিটিউট একটা ব্যাংক গ্যারান্টি দেবে।
শনিবার (২ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম সাংবাদিকদের এ তথ্য দেন।
প্রথম চালানের ৫০ লাখ টিকার দাম বাবদ এই ৬০০ কোটি টাকা দেয়া হচ্ছে। আর চুক্তি অনুযায়ী তারা যদি আগামী জুনের মধ্যে টিকা দিতে না পারে তাহলে বাংলাদেশে অগ্রিম এই টাকা ফেরত নেবে।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম এই তথ্য নিশ্চিত করে জানান, সবকিছু ঠিক থাকলে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে বাংলাদেশ টিকা আনতে পারবে।
তিনি বলেন, সরকারের উচ্চপর্যায়ের নির্দেশনা অনুসারে যুক্তরাজ্য ও ভারতে অনুমোদনের পর বাংলাদেশে টিকা নিয়ে আসতে এখন আর কোনো বাধা নেই।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আরো বলেন, দ্রুতই দেশের ওষুধ প্রশাসন অধিদপ্তরের বিশেষ কমিটির অনুমোদন দিয়ে দেবে। এর জন্য প্রয়োজনীয় সব কাগজ প্রস্তুত আছে।
গত শনিবার অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার অনুমোদন দিয়েছে ভারতের সরকার। সুতরাং ভারতের ওই টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান থেকে টিকা আনার ব্যাপারে বাংলাদেশ আরো এক ধাপ এগিয়ে গেল।
The post টিকা কিনতে ভারতে ৬০০ কোটি টাকা পাঠাচ্ছে বাংলাদেশ appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%95%e0%a6%be-%e0%a6%95%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b0%e0%a6%a4%e0%a7%87-%e0%a7%ac%e0%a7%a6%e0%a7%a6-%e0%a6%95%e0%a7%8b%e0%a6%9f%e0%a6%bf/
No comments:
Post a Comment