Saturday, January 2, 2021

ইজরাইলের হিসাব-নিকাশ পাল্টে দিয়েছে এই ক্ষেপণাস্ত্র

ফাতেহ ডেস্ক:

ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠনগুলোর মুখপাত্র মুহাম্মাদ আল ব্রাইম বলেছেন, প্রতিরোধ সংগ্রামীদের কর্নেট ক্ষেপণাস্ত্র ইজরাইলের হিসাব-নিকাশ পাল্টে দিয়েছে।

শুক্রবার রাতে গাজায় প্রতিরোধ সংগঠনগুলোর যৌথ মহড়ার প্রতি ইঙ্গিত করে মুহাম্মাদ আল ব্রাইম আরও বলেছেন, প্রতিরোধ সংগঠনগুলো দৃঢ়তার সঙ্গে সাম্প্রতিক মহড়ায় অংশ নিয়েছে এবং দখলদার ইসরাইলের বিরুদ্ধে নিজেদের শক্তি ও ঐক্য তুলে ধরেছে।

গত মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ফিলিস্তিনের ১২টি প্রতিরোধ সংগঠন​​ প্রথমবারের মতো গাজা উপত্যকায় যৌথ মহড়া চালিয়েছে।

‘রুক্‌ন আল-রাশিদ’ নামের এই মহড়ায় ফিলিস্তিনের হামাসের পাশাপাশি ইসলামিক জিহাদ, ডেমোক্রেটিক ফ্রন্ট, গণপ্রতিরোধ কমিটি এবং পপুলার ফ্রন্টের সামরিক শাখাগুলো সক্রিয়ভাবে অংশ নেয়। এছাড়াও ছিল আরও বেশ কয়েকটি সশস্ত্র সংগঠন যারা ফিলিস্তিন মুক্তির জন্য সংগ্রাম করছে।

The post ইজরাইলের হিসাব-নিকাশ পাল্টে দিয়েছে এই ক্ষেপণাস্ত্র appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%87%e0%a6%9c%e0%a6%b0%e0%a6%be%e0%a6%87%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%b8%e0%a6%be%e0%a6%ac-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%95%e0%a6%be%e0%a6%b6-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b2/

No comments:

Post a Comment