Saturday, January 2, 2021

ইসলামী আন্দোলন বাংলাদেশের ২০২১-২২ সেশনের কেন্দ্রীয় কমিটি ঘোষণা

ফাতেহ ডেস্ক:

আবারও ৫ বছরের জন্য ইসলামী আন্দোলনের আমির হয়েছেন চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। ২০০৬ সাল থেকে তিনি দলটির আমিরের পদে রয়েছেন। অন্যদিকে দলটির মহাসচিব পদে ২ বছরের জন্য এসেছেন মাওলানা ইউনুছ আহমাদ।

শনিবার (২ জানুয়ারি) দিনব্যাপী অনুষ্ঠিত কেন্দ্রীয় মজলিসে শূরার বৈঠকে ইসলামী আন্দোলন বাংলাদেশের ২০২১-২২ সেশনের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। দলটিতে আমির পরিবর্তন হয় ৫ বছর, অন্যান্য পদে পরিবর্তন হয় ২ বছর পর।

যারা নির্বাচিত হলেন:

উপদেষ্টা পরিষদে যুক্ত হলেন দুই তারকা আলেম। দৈনিক ইনকিলাব এর সহকারী সম্পাদক মাওলানা উবায়দুর রহমান খান নদভী। তিনি কিশোরগঞ্জের কৃতিসন্তান দেশবরেণ্য আলেমে-দীন ও সংসদ সদস্য মাওলানা আতাউর রহমান খান (রহ.) -এর বড় ছেলে। যিনি একাধারে লেখক, গবেষক বিদগ্ধ আলেম, দার্শনিক বক্তা, সমাজকর্মী, শিক্ষক, খতিব এবং সাংবাদিক।

অন্যজন মাওলানা আ ফ ম খালিদ হোসাইন। যিনি শিক্ষাবিদ, লেখক, গবেষক, সম্পাদক, আন্তর্জাতিক ইসলামি বক্তা ও সমাজ সংস্কারক। হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমীর, মাসিক আত তাওহীদের সম্পাদক ও বালাগুশ শরকের সহকারী সম্পাদক। তাত্ত্বিক ইসলামি আলোচক হিসেবে তার পরিচিতি রয়েছে দেশব্যাপী। তিনি ওমরগণি এমইএস কলেজের ইসলামের ইতিহাস বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান এবং নেজামে ইসলাম পার্টির ছাত্র সংগঠন ইসলামী ছাত্র সমাজের কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পালন করেছেন।

মজলিসে সাদারাত (প্রেসিডিয়াম সদস্য): চরমোনাই পীর ও মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম, মাওলানা নুরুল হুদা ফয়েজী, মাওলানা আব্দুল আউয়াল, মাওলানা আব্দুল হক আজাদ, হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, অধ্যাপক আশরাফ আলী আকন, মাওলানা নেয়ামতুল্লাহ আল ফরিদী, অধ্যাপক মাহবুবুর রহমান

আমির: মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম ( চরমোনাই পীর)।

নায়েবে আমীর: মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম, মাওলানা আব্দুল আউয়াল, মাওলানা আব্দুল হক আজাদ

মহাসচিব: হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ।

যুগ্ম মহাসচিব: আলহাজ্ব আমিনুল ইসলাম, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম।

সহকারী মহাসচিব: মাওলানা আব্দুল কাদের, মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, মাওলানা ইমতিয়াজ আলম।

সাংগঠনিক সম্পাদক: কে এম আতিকুর রহমান

সহ সাংগঠনিক সম্পাদক: অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন, মাওলানা খলিলুর রহমান, বরকতুল্লাহ লতিফ, জি এম রুহুল আমিন, মাওলানা শোয়াইব আহমাদ, মাওলানা সিরাজুল ইসলাম, অ্যাডভোকেট মাহমুদুল হাসান

দফতর সম্পাদক: মাওলানা লোকমান হোসেন জাফরী

প্রচার ও দাওয়াহ সম্পাদক: মাওলানা আহমাদ আব্দুল কাইয়ুম।

সহকারী প্রচার ও দাওয়াহ সম্পাদক: হাফেজ মাওলানা শেখ ফজলুল করিম মারুফ

অর্থ ও প্রকাশনা সম্পাদক: হারুনুর রশিদ

সহকারী অর্থ ও প্রকাশনা সম্পাদক: মনির হোসেন

ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক: মুফতি সৈয়দ এছহাক মুহাম্মদ আবুল খায়ের

শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক: মাওলানা মুহাম্মাদ নেছার উদ্দিন

The post ইসলামী আন্দোলন বাংলাদেশের ২০২১-২২ সেশনের কেন্দ্রীয় কমিটি ঘোষণা appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%87%e0%a6%b8%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ae%e0%a7%80-%e0%a6%86%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a7%8b%e0%a6%b2%e0%a6%a8-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87/

No comments:

Post a Comment