মুনশী নাঈম:
বি-বাড়িয়ার ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান জামিয়া ইউনুছিয়া বি-বাড়িয়া মাদরাসার জামায়াতে মিশকাতের (ফযিলত ক্লাশ) সকল ছাত্রদেরকে বহিস্কার করেছে মাদরাসা কর্তৃপক্ষ। আজ ২ জানুয়ারী মাদরাসার শিক্ষা পরিচালক মুফতী শামসুল হক সরাইলি স্বাক্ষরিত এক নির্বাহী আদেশে এ বহিস্কারাদেশ দেয়া হয়।
বহিস্কারাদেশে জানানো হয় – অদ্য ০২-০১-২০২০ ইং তারিখে জামিয়ার সকল শিক্ষকদের নিয়ে এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। বৈঠকে জামিয়ার ইতিহাস, ঐতিহ্য ও মান সম্মানের উপর চরমভাবে আঘাত হানার কারণে মাদরাসার সফফে ছালেছে আশারা তথা জামাতে মিশকাতের সকল ছাত্রদেরকে বহিস্কার করা হলো।

বিষয়টির সত্যতা স্বীকার করেছেন জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদরাসার সিনিয়র শিক্ষক মুফতি রুহুল আমীন কাসেমী। ফাতেহ টুয়েন্টি ফোরের পক্ষ থেকে যোগাযোগ করা হলে এই প্রতিবেদককে তিনি বহিষ্কারের কারণও জানিয়েছেন।
ছাত্রদের কেন বহিষ্কার করা হলো জানতে চাইলে তিনি বলেন, ‘একজন শিক্ষককে বহিষ্কারের দাবিতে ছাত্ররা আন্দোলন করেছিল। তাই তাদের বহিষ্কার করা হয়েছে।’ তবে কোন অভিযোগের ভিত্তিতে ছাত্ররা বিতর্কিত শিক্ষকের বহিষ্কার দাবি করেছে, তা তিনি বলতে রাজি হননি।
ছাত্রদের বহিষ্কারের কারণটি আরেকটু খোলাসা করে মাদরাসার সিনিয়র এই শিক্ষক বলেন, ‘ছাত্রদের অভিযোগের ভিত্তিতে উক্ত শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং শিক্ষককে বাড়িতেও পাঠিয়ে দেয়া হয়েছে। ছাত্রদেরকে বলা হয়েছে, বিষয়টি কর্তৃপক্ষ তদন্ত করছে। তদন্তে যদি তিনি অপরাধী হন, তাহলে তাকে স্থায়ী বহিষ্কার করা হবে। কিন্তু ছাত্ররা তদন্তের সময়টুকু দিতে নারাজ। তাদের দাবি এখুনি তাকে বহিষ্কার করতে হবে। তাই তাদের এই আচরণের কারণে তাদেরকে বহিষ্কার করা হয়েছে।’
The post যে কারণে বহিষ্কৃত জামিয়া ইউনুছিয়ার মিশকাত জামাতের সকল ছাত্র appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%af%e0%a7%87-%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a6%a3%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%95%e0%a7%83%e0%a6%a4-%e0%a6%9c%e0%a6%be%e0%a6%ae%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%be/
No comments:
Post a Comment