ফাতেহ ডেস্ক:
সাভারের আশুলিয়ায় এক জঙ্গল থেকে অজ্ঞাত এক যুবকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২ জানুয়ারি) সকালে, আশুলিয়ার ইয়ারপুরে জঙ্গল থেকে স্থানীয়দের খবরের ভিত্তিতে অজ্ঞাত এই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গত রাতে কোন সময় শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে। তার দুই চোখ খোঁচানো অবস্থায় ছিলো ও গোপন অঙ্গেও আঘাতের চিহ্ন রয়েছে। তবে নিহতের কোন পরিচয় পাওয়া যায়নি।
নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আশুলিয়া থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।
The post জঙ্গলে যুবকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%9c%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%af%e0%a7%81%e0%a6%ac%e0%a6%95%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%a4%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%a4/
No comments:
Post a Comment