Saturday, January 2, 2021

সুনামগঞ্জে বাসে ছাত্রীকে ধর্ষণচেষ্টা: বাস চালক গ্রেপ্তার

ফাতেহ ডেস্ক:

সুনামগঞ্জে বাসে কলেজছাত্রীকে ধর্ষণচেষ্টা মামলায় বাসের চালক শহীদ মিয়াকে গ্রেপ্তার করেছে সিআইডি।

শনিবার সকাল ছয়টার দিকে সুনামগঞ্জ পৌর শহরের পুরোনো বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর শহীদ মিয়াকে সিআইডির হেফাজতে রাখা হয়েছে।

এরআগে, গত ২৭শে ডিসেম্বর চালকের সহকারী আবদুর রশিদকে গ্রেপ্তার করে পিবিআই। ২৬ শে ডিসেম্বর দিরাইয়ের সুজানগর এলাকায় বাসে ধর্ষণের চেষ্টা করা হলে আত্মরক্ষায় বাসের জানালা দিয়ে লাফ দেয় কলেজছাত্রী। আহত কলেজছাত্রীকে সিলেটের ওসমানী মেডিক্যালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসা দেয়া হয়। এ ঘটনায় বাসের চালকসহ তিনজনের বিরুদ্ধে মামলা করা হয়।

এদিকে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে বাসের হেলপার আবদুর রশিদ।

The post সুনামগঞ্জে বাসে ছাত্রীকে ধর্ষণচেষ্টা: বাস চালক গ্রেপ্তার appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%b8%e0%a7%81%e0%a6%a8%e0%a6%be%e0%a6%ae%e0%a6%97%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9c%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a7%87-%e0%a6%9b%e0%a6%be%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%80%e0%a6%95%e0%a7%87/

No comments:

Post a Comment