ফাতেহ ডেস্ক:
স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা প্রতিষ্ঠান খোলার মতো পরিস্থিতি নিশ্চিত করতে আগামী ৪ ফেব্রুয়ারির মধ্যে প্রস্তুতি সম্পন্ন করতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। শুক্রবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়।
এতে বলা হয়েছে, দেশের সকল মাধ্যমিক, স্কুল ও কলেজ, উচ্চ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরযুক্ত শিক্ষা প্রতিষ্ঠান প্রধানকে ৪ ফেব্রুয়ারির মধ্যে শিক্ষার্থী-শিক্ষক-কর্মচারির স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে প্রস্তুতি নিতে হবে। পরবর্তী যেকোন সময়ে যাতে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার মতো পরিস্থিতি তৈরি থাকে সেজন্যই এই নির্দেশ।
করোনা মোকাবেলার পাশাপাশি মুজিববর্ষ উপলক্ষে সকল শিক্ষা প্রতিষ্ঠানে স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে হবে বলেও জানিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।
The post শিক্ষা প্রতিষ্ঠান খোলার প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশ appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%a0%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%96%e0%a7%8b%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b0/
No comments:
Post a Comment