Monday, January 3, 2022

শেরপুরে এক রাতে ১১ টি কংকাল চুরি

ফাতেহ ডেস্ক:

শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের হালগড়া ফটিয়ামারি পুরাতন পাড়া সার্বজনীন কবরস্থান থেকে এক রাতে ১১ টি কংকাল চুরির ঘটনা ঘটেছে। রবিবার রাতে এ চুরি ঘটনা ঘটে। এ নিয়ে এলাকায় মৃতের স্বজনরা ব্যাপক আতংকে রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার রাতে সংঘবদ্ধ একটি কংকাল চোরের দল ১১ টি কবর খুড়ে ১১ টি লাশের কংকাল চুরি করে নিয়ে যায়।

এরমধ্যে একটি লাশ পুরোপুরি পঁচে না যাওয়ায় লাশটি ফেলে রেখে যায়। ওই লাশের গন্ধ বের হলে বিষয়টি এলাকাবাসীর নজরে আসে। খবর পেয়ে এলাকার শত শত মানুষ ওই কবরস্থানে ভিড় করে। এ খবর নিশ্চিত করেছেন ওই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর হাই।
শেরপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর আলী জানায়, কংকাল চুরির ঘটনায় থানায় সাধারণ ডাইরি হয়েছে। বিষয়টি দেখা হচ্ছে।

The post শেরপুরে এক রাতে ১১ টি কংকাল চুরি appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b0%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%8f%e0%a6%95-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a4%e0%a7%87-%e0%a7%a7%e0%a7%a7-%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%95%e0%a6%82%e0%a6%95%e0%a6%be/

No comments:

Post a Comment