Monday, January 3, 2022

ক্যান্সারে আক্রান্ত আফগান বালকের চিকিৎসার দায়িত্ব নিলেন আবুধাবির প্রিন্স

আন্তর্জাতিক ডেস্ক :

আবুধাবির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন জায়েদ আল-নাহিয়ান ক্যান্সারে আক্রান্ত তিন বছর বয়সী এক আফগান বালকের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন। বর্তমানে শিশুটি আবুধাবির মানবিক শহরে আছে, যেটি ২০২০ সালে প্রতিষ্ঠা করা হয়। এই মানবিক শহরে বিশ্বের নানা প্রান্তের অসহায় মানুষদের থাকার জায়গা করে দেয় আবুধাবি।

এ ব্যাপারে আরব আমিরাতের রাষ্ট্রীয় গণমাধ্যম ডব্লিউএএম এক প্রতিবেদনে জানিয়েছে, প্রিন্স আল-নাহিয়ান ক্যান্সার আক্রান্ত শিশুটির কথা জানতে পারেন।

এরপর তিনি তার কর্মকর্তাদের নির্দেশ দেন শিশুটিকে যেন যুক্তরাষ্ট্রে নিয়ে উন্নত চিকিৎসা করানো হয়।

আল-নাহিয়ানের নির্দেশে ওই শিশুটিকে দেখতে যান ক্রাউন প্রিন্স কোর্টের চেয়ারম্যান শেখ তায়েব বিন মোহাম্মদ। তিনি গিয়ে তাদের খোঁজ খবর নেন।

The post ক্যান্সারে আক্রান্ত আফগান বালকের চিকিৎসার দায়িত্ব নিলেন আবুধাবির প্রিন্স appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%95%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%86%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%86%e0%a6%ab%e0%a6%97%e0%a6%be/

No comments:

Post a Comment