ফাতেহ ডেস্ক:
বিশিষ্ট আলেম রাজনীতিবিদ, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবদুল লতিফ নেজামী ইন্তিকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আগামীকাল মঙ্গলবার (১২ মে) সকাল ১০ টায় নরসিংদী তার গ্রামের বাড়িতে জানাযার নামাজ অনুষ্ঠিত হবে। এ তথ্য জানিয়েছেন ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতি ফয়জুল্লাহ।
উল্লেখ্য, সোমবার বাদ মাগরিব ইসলামি ব্যাংক হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। ইফতারের আগে হঠাৎ অসুস্থতা বোধ করলে তাকে ঢাকার ইসলামী ব্যাংক হাসপাতালে নেয়া হয়। বাদ মাগরীব ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।
The post মাওলানা আবদুল লতিফ নেজামীর জানাযা সকাল ১০ টায় appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%ae%e0%a6%be%e0%a6%93%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%86%e0%a6%ac%e0%a6%a6%e0%a7%81%e0%a6%b2-%e0%a6%b2%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%ab-%e0%a6%a8%e0%a7%87%e0%a6%9c%e0%a6%be%e0%a6%ae-2/
No comments:
Post a Comment