Monday, May 11, 2020

মাওলানা আবদুল লতিফ নেজামির ইন্তেকালে মুফতি ফয়জুল্লাহর শোকপ্রকাশ

ফাতেহ ডেস্ক:

বিশিষ্ট আলেম রাজনীতিবিদ, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবদুল লতিফ নেজামীর ইন্তেকালে শোক প্রকাশ করেছেন দলটির মহাসচিব মুফতি ফয়জুল্লাহ। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি শোকপ্রকাশ করেন।

বিবৃতিতে মুফতি ফয়জুল্লাহ বলেন, ‘দেশের অন্যতম শীর্ষ আলেম, দীন ও মিল্লাতের অতন্দ্রপ্রহরী, মাখদুমুল উলামা, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন আবদুল লতিফ নেজামী সাহেব রহ. এর ইন্তেকালের খবরটি খুবই দুঃখ ও বেদনার। তাঁর মরহুম হয়ে যাওয়ার সংবাদে মনটা ভেঙ্গে যাচ্ছে। স্মৃতির আয়নায় ভেসে উঠছে টুকরো টুকরো অনেক ঘটনা।’

মাওলানা আবদুল লতিফ নেজামির সঙ্গে নিজের সম্পর্কের কথা তুলে ধরে মুফতি ফয়জুল্লাহ বলেন, ‘প্রখ্যাত ও শীর্ষ ইসলামী চিন্তাবিদ, ঈমানী সকল আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব, মাওলানা নেজামী সাহেব রহ. বহু গুণে গুণান্বিত ছিলেন। আমি আমার জীবনে তাঁকে কোন দিন তাকে ভুলতে পারবো না। তাঁর চিন্তা ও প্রজ্ঞা অভিভূত হওয়ার মতো। তাঁর যুক্তিনির্ভর, গাম্ভীর্যপুর্ণ উচ্চারণে প্রতিবার অনুপ্রাণিত হয়েছি। তাঁর আন্তরিকতাপূর্ণ দু’আ লাভ করেছি।তাঁর হাস্যোজ্জ্বল মুখ ভুলতে পারবো না । তাঁর পরম স্নেহ, মমতায় সিক্ত হয়েছি জীবনের বাঁকে বাঁকে। তিনি ছিলেন একজন অভিভাবক আলেম। এদেশের এক পথনির্দেশক প্রাজ্ঞ আলেম। এ মুহূর্তে তাঁর ব্যক্তিত্ব ও অভিভাবকত্বের জায়গাটিতে যে শূন্যতা তৈরি হয়েছে, তা পূরণ করার মতো আর কেও কি আছেন?’

বিবৃতিতে তিনি মরহুমের আত্মার মাগফেরাত কামনা এবং তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

The post মাওলানা আবদুল লতিফ নেজামির ইন্তেকালে মুফতি ফয়জুল্লাহর শোকপ্রকাশ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%ae%e0%a6%be%e0%a6%93%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%86%e0%a6%ac%e0%a6%a6%e0%a7%81%e0%a6%b2-%e0%a6%b2%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%ab-%e0%a6%a8%e0%a7%87%e0%a6%9c%e0%a6%be%e0%a6%ae/

No comments:

Post a Comment