আন্তর্জতিক ডেস্ক:
ইহুদিবাদী ইজরাইলের পক্ষে গোয়েন্দাবৃত্তির দায়ে দোষী সাব্যস্ত মার্কিন নৌবাহিনীর সাবেক গোয়েন্দা কর্মকর্তা জনাথন পোলার্ডকে তেল আবিব পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র।
১৯৮৬ সালে ইজরাইলের পক্ষে আমেরিকার গুরুত্বপূর্ণ তথ্য পাচার করার অভিযোগে পোলার্ডের বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ড দেয় মার্কিন আদালত। কিন্তু সেই রায় উপেক্ষা করে ট্রাম্প প্রশাসন তাকে ইজরাইলে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। খবর পার্সটুডে।
মার্কিন বিচার বিভাগের প্যারোলে কমিশনের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ইজরাইল। ইজরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দপ্তর থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, ইজরাইল সফরের জন্য জনাথনের ওপর থেকে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী।
বিবৃতিতে আরো বলা হয়েছে, আমেরিকায় নিযুক্ত ইজরাইলের রাষ্ট্রদূত রন ডারমরের দায়িত্বশীলতা এবং আন্তরিকতার জন্য তাকে ধন্যবাদ জানিয়েছেন। শিগগিরিই পোলার্ডকে ইজরাইলে দেখা যাবে। ইজরাইলের আরো কয়েকজন কর্মকর্তা বলেছেন জনাথন পোলার্ডকে মুক্তি দেয়ার কারণে তাকে ও তার পরিবারকে এখন ইজরাইলে স্বাগত জানাতে আর কোনো বাধা থাকবে না।
The post যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ইজরাইলি গোয়েন্দাকে তেল আবিব পাঠাচ্ছে ট্রাম্প প্রশাসন appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%af%e0%a6%be%e0%a6%ac%e0%a6%9c%e0%a7%8d%e0%a6%9c%e0%a7%80%e0%a6%ac%e0%a6%a8-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%9c%e0%a6%be%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%87%e0%a6%9c/
No comments:
Post a Comment