Saturday, November 21, 2020

নির্বাচনী ব্যাটলগ্রাউন্ড পেনসিলভানিয়াতেওে ট্রাম্পের মামলা খারিজ

আন্তর্জাতিক ডেস্ক:

এবার গুরুত্বপূর্ণ নির্বাচনী ব্যাটলগ্রাউন্ড পেনসিলভানিয়াতে খারিজ হয়ে গেছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ব্যাপক ভোট জালিয়াতির অভিযোগে ট্রাম্পের করা মামলা। শনিবার ডোনাল্ড ট্রাম্পের প্রচারণা দলের দায়ের করা মামলাটি খারিজ করে দিয়েছেন পেনসিলভানিয়ার এক জেলা জজ আদালত। খবর সিএনএন।

শনিবার মার্কিন জেলা আদালতের বিচারক সুপরিচিত রিপাবলিকান বিচারক ম্যাথিও ব্র্যান লিখেছেন, বাদীরা আদালতকে প্রায় ৭০ লাখ ভোটারকে অধিকার বঞ্চিত করতে বলেছে। নির্বাচনী প্রতিযোগিতায় বাদীরা যে কঠোর প্রতিকার চেয়েছে, তেমন কোনও ঘটনা খুঁজে পায়নি এই আদালত।

তিনি বলেন, কেউ যখন এমন চমকপ্রদ পরিণতির আশা করে, তখন বাদীকে শক্ত আইনি যুক্তি এবং ব্যাপক দুর্নীতির বাস্তবিক প্রমাণে সজ্জিত হয়ে আসতে হয়, যেন তাদের প্রস্তাব মেনে নেয়া ছাড়া আদালতের কাছে আর কোনও বিকল্প না থাকে। কিন্তু, এমনটি ঘটেনি। এর পরিবর্তে আদালতে যোগ্যতাহীন এবং কল্পনাপ্রসূত অভিযোগের দুর্বল আইনি যুক্তি উপস্থাপন করা হয়েছে, যার কোনও প্রমাণও নেই।’

বিচারক ব্র্যান বলেন, যুক্তরাষ্ট্রের ষষ্ঠ জনবহুল অঙ্গরাজ্যকে বাদ দেন, এখানে একজন ভোটারকেও অধিকার বঞ্চিত করা যায় না। আমাদের জনগণ, আইন এবং প্রতিষ্ঠানগুলোর দাবি আরও বেশি।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের বিজয়ী হওয়ার ফল পাল্টে দিতে পেনসিলভানিয়াতে মামলায় জেতা খুবই জরুরি ছিল ট্রাম্পের। এ রাজ্যেরটিসহ নির্বাচনের দিন থেকে এ পর্যন্ত রিপাবলিকান শিবিরের অন্তত ৩০টি মামলা বাতিল বা প্রত্যাহার করা হলো। আগামী সোমবারের মধ্যে পেনসিলভানিয়ায় কাউন্টিগুলোর ভোটের ফলাফল নিশ্চিত করার কথা।

The post নির্বাচনী ব্যাটলগ্রাউন্ড পেনসিলভানিয়াতেওে ট্রাম্পের মামলা খারিজ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%9a%e0%a6%a8%e0%a7%80-%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%9f%e0%a6%b2%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%89%e0%a6%a8%e0%a7%8d/

No comments:

Post a Comment