Saturday, July 10, 2021

পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বিক্ষোভ, ইজরাইলি সেনার গুলিতে আহত ৩৭৯

আন্তর্জাতিক ডেস্ক:

দখলদারিত্ব ও আগ্রাসন বিরোধী মিছিলে ছোড়া গুলি ও টিয়ারশেলে সাড়ের তিনশ’র বেশি বেসামরিক ফিলিস্তিনি আহত হয়েছেন। শুক্রবার অধিকৃত পশ্চিম তীরে দখলদার ইজরাইলি বাহিনীর হামলায় এসব হতাহতের ঘটনা ঘটে।

আল জাজিরা জানিয়েছে, এদিন জুমার নামাজের পর পশ্চিম তীরের বেইতা শহরে ফিলিস্তিনি নাগরিকদের মিছিল লক্ষ্য করে তাজা গুলি ও রাবারে মোড়ানো স্টিল বুলেট ছোড়ে ইজরাইলি বাহিনী।

হামলায় ৩৭৯ জনের আহতের খবর জানিয়েছে ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট। এর মধ্যে তাজা গুলিতে আহত হয়েছেন ৩১ জন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

The post পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বিক্ষোভ, ইজরাইলি সেনার গুলিতে আহত ৩৭৯ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%aa%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%9a%e0%a6%bf%e0%a6%ae-%e0%a6%a4%e0%a7%80%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%ab%e0%a6%bf%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%a6-4/

No comments:

Post a Comment