Saturday, July 10, 2021

সজীব গ্রুপের চেয়ারম্যান-এমডিসহ আটক ৮

ফাতেহ ডেস্ক:

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সেজান জুস কারখানায় অগ্নিকাণ্ডে অর্ধ শতাধিক শ্রমিকের নিহত হওয়ার ঘটনায় সজীব গ্রুপের চেয়ারম্যান ও এমডিসহ ৮ জনকে আটক করা হয়েছে।

নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার (এসপি) জাহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

গত বৃহস্পতিবার বিকালে সেজান জুসের ওই কারখানায় আগুন লাগে। এরই মধ্যে ৫২টি লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার সকালেও উদ্ধার অভিযান শুরু করেছে।

নারায়ণগঞ্জের সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) আবির হোসেন বলেন, ফায়ার সার্ভিস এখনও ওই ভবনে কাজ করছে। আগুন পুরোপুরি নিভিয়ে কারখানাটি তাদের বুঝিয়ে দেবে।

তিনি বলেন, ভবনটি বুঝে পাওয়ার পর মামলা করার আগে তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা পরিদর্শন করবেন।

এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সজীব গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান হাসেম ফুড লিমিটেড কারখানায় আগুনের ঘটনায় মামলা হয়েছে। এখন তদন্ত হবে ও দোষীদের বিচার হবে। ইতোমধ্যে আটজনকে গ্রেফতার করা হয়েছে। গাফিলতি বিন্দুমাত্র থাকলেও কারো ছাড় নেই।

শনিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যে ঘটনাটি ঘটেছে অত্যন্ত হৃদয়বিদারক ও মর্মান্তিক। যারা মারা গেছেন তাদের আত্মার মাগফিরাত করছি। আশা করছি, যারা অসুস্থ, তারা ফিরে আসবেন।

The post সজীব গ্রুপের চেয়ারম্যান-এমডিসহ আটক ৮ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%b8%e0%a6%9c%e0%a7%80%e0%a6%ac-%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%81%e0%a6%aa%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9a%e0%a7%87%e0%a7%9f%e0%a6%be%e0%a6%b0%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%a8/

No comments:

Post a Comment