আন্তর্জাতিক ডেস্ক:
জেরুজালেম ও পশ্চিমতীরে অবৈধ ইহুদি বসতকারীরা ফিলিস্তিনিদের নির্যাতন করে তাদের ঘরবাড়ি থেকে উচ্ছেদ করে তা দখলের মাধ্যমে যুদ্ধাপরাধ করছে।
জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে দেয়া ভাষণে শুক্রবার অধিকৃত ফিলিস্তিনে নিয়োজিত জাতিসংঘের মানবাধিকারবিষয়ক বিশেষ কর্মকর্তা মাইকেল লিন্ক এ কথা বলেন। খবর আরব নিউজের।
এতে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক এ কর্মকর্তা আরও বলেন, তাকে ইজরাইলি কর্তৃপক্ষ তদন্ত কাজে কোনো প্রকার সহযোগিতা তো করেইনি; বরং তাকে বয়কট করে জাতিসংঘকে অপমান করেছে।
মাইকেল লিন্ক বলেন, ইজরাইলি বাহিনীর সঙ্গে ফিলিস্তিনিদের ঘরবাড়ি দখলে অংশ নিয়ে একই ধরনের যুদ্ধাপরাধ করেছে অবৈধ ইহুদি বসতকারীরা। নিরপরাধ ফিলিস্তিনিদের ওপর বর্বর নির্যাতন এবং তাদের বিদ্যুৎ লাইন বন্ধ করে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) সংজ্ঞা অনুসারে যুদ্ধাপরাধ করেছে।
তিনি আরও বলেন, তার তদন্ত রিপোর্ট এবং ইজরাইলের অবৈধ দখলদারিত্বের বিষয়টি আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে তুলে ধরবেন।
The post ইজরাইলি অবৈধ ববসতকারীরাও যুদ্ধাপরাধ করছে: জাতিসংঘ appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%87%e0%a6%9c%e0%a6%b0%e0%a6%be%e0%a6%87%e0%a6%b2%e0%a6%bf-%e0%a6%85%e0%a6%ac%e0%a7%88%e0%a6%a7-%e0%a6%ac%e0%a6%ac%e0%a6%b8%e0%a6%a4%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a7%80%e0%a6%b0%e0%a6%be%e0%a6%93/
No comments:
Post a Comment