ফাতেহ ডেস্ক:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে সজীব গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান হাসেম ফুড লিমিটেড কারখানায় ৫২ জনের মৃত্যুর ঘটনায় মামলা করেছে পুলিশ। আজ শনিবার এ মামলা করা হয়েছে।
নারায়ণগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (৮ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার উপজেলার কর্ণগোপ এলাকায় অবস্থিত ওই কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ডেমরা, কাঞ্চনসহ ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট আগুন নেভাতে কাজ করে। ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ২৯ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে আগুন। তবে এ সময়ের মধ্যে ঝরে গেছে ৫২টি প্রাণ। আহত হয়েছেন অন্তত ৫০ জন।
এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সজীব গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান হাসেম ফুড লিমিটেড কারখানায় আগুনের ঘটনায় মামলা হয়েছে। এখন তদন্ত হবে ও দোষীদের বিচার হবে। ইতোমধ্যে আটজনকে গ্রেফতার করা হয়েছে। গাফিলতি বিন্দুমাত্র থাকলেও কারো ছাড় নেই।
শনিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যে ঘটনাটি ঘটেছে অত্যন্ত হৃদয়বিদারক ও মর্মান্তিক। যারা মারা গেছেন তাদের আত্মার মাগফিরাত করছি। আশা করছি, যারা অসুস্থ, তারা ফিরে আসবেন।
The post সেজান জুস কারখানায় ৫২ জনের মৃত্যুর ঘটনায় পুলিশের মামলা appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%b8%e0%a7%87%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%9c%e0%a7%81%e0%a6%b8-%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a6%96%e0%a6%be%e0%a6%a8%e0%a6%be%e0%a7%9f-%e0%a7%ab%e0%a7%a8-%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%87/
No comments:
Post a Comment