Saturday, July 2, 2022

মোসাদের গুপ্তহত্যা ইউনিটের কমান্ডার হত্যা নাকি ইরানি প্রোপাগান্ডা?

মুনশী নাঈম:

ইরাকের উত্তরাঞ্চলীয় শহর ইরবিলে ৮ জুন, বুধবার একটি ড্রোন বিস্ফোরণে তিনজন আহত হয় এবং বেশ কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। কুর্দিস্তানের কাউন্টার টেরোরিজম সার্ভিসের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। ইরাকের সময় রাত ৯টা ৩৫ মিনিটে ইরবিলের উপকণ্ঠে পিরমাম সড়কে বিস্ফোরক ড্রোনটির বিস্ফোরণ ঘটে। এলাকাটি ইরাকের রাজধানী কুর্দিস্তান অঞ্চলকে শাকলাওয়া শহরের সাথে সংযুক্ত করেছে। যেখানে একটি নতুন মার্কিন কনস্যুলেট নির্মিত হচ্ছে। ইরবিল একটি নিরাপদ শহর; ইরান এর এর প্রক্সিরা অতীতে বারবার এখানে প্রবেশের চেষ্টা করেছে।

ইরানি মিডিয়া দাবি করেছে, বুধবারের এ আক্রমণটি ইরান মোসাদ সদর দফতরকে লক্ষ্য করে করেছে। এতে অবৈধ রাষ্ট্র ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের গুপ্তহত্যা ইউনিটের কমান্ডার আশা ফ্লোটস নিহত হয়েছে।

খবরটি প্রথম IntelSky টুইটার অ্যাকাউন্ট প্রচার করে। এই অ্যাকাউন্ট মূলত এয়ার ট্র্যাফিক ট্র্যাকিংয়ের উপর ফোকাস করে। অ্যাকাউন্টটি টুইট করেছে, মোসাদের গুপ্তহত্যা ইউনিটের কমান্ডার (ইলাক রন) আশা ফ্লোটস উত্তর ইরাকের ইরবিলে ড্রোন হমলায় নিহত হয়। খবরটি পরপর ডিলেটও করে দেয়া হয়।

 A tweet by IntelSky claiming that a Mossad commander named ''Asa Flotz'' had been killed (credit: SCREENSHOT FROM TWITTER)

 

তবে, মোসাদের কমান্ডার নিহত হওয়ার খবরটির উৎপত্তি হতে পারে লেবানিজ, ইরানপন্থী আল-মায়াদিন টিভির একজন রিপোর্টার খালেদ ইস্কেফের একটি টুইট থেকে। যেখানে তিনি দাবি করেছেন, একজন মোসাদ কমান্ডার নিহত হয়েছে। যদিও তিনি তার নাম আশা ফ্লোটস বলেননি। বলেছেন ইলাক রন। একজন টুইটার ব্যবহারকারী, গিলিচার্লি, ইস্কেফের টুইটের প্রতিক্রিয়ায় লিখেছেন, ‘ইলাক রন’ ছিল তার অপারেশনের নাম। তার আসল নাম আশা ফ্লোটস।

ইরানের ফারস নিউজ এজেন্সি এবং মেহর নিউজ এজেন্সি ইন্টেলস্কাইকে প্রতিবেদনের উৎস হিসেবে উল্লেখ করেছে। ইন্টেলস্কাই টুইট মুছে ফেললেও এজেন্সিগুলো তাদের নিউজ মুছেনি। নিউজগুলো এখনো বলবৎ আছে। বলবৎ আছে মিডলইস্ট মনিটরেও। এ বিষয়ে যারাই নিউজ করেছে, তারা সবাই মূলত ফারস নিউজ ও ইন্টেলস্কাইকে সূত্র হিসেবে উল্লেখ করেছে।

কুর্দিস্তানের অঞ্চলিক নিরাপত্তা পরিষদ ইরবিলের বিরুদ্ধে ড্রোন হামলা চালানোর জন্য ইরাকি হিজবুল্লাহ মিলিশিয়াকে দায়ী করেছে। তবে এই হামলায় মোসাদ সদস্য নিহত হওয়ার খবরটিকে ইরানি প্রোপাগান্ডা বলে দাবি করেছে।

জেরুজালেম পোস্ট লিখেছে, ইরাক হিজবুল্লাহ ব্রিগেডের নিরাপত্তা অফিসের প্রধান আবু আলী আল-আসকারি এই হামলার পিছনে তাদের হাত ছিল বলে অস্বীকার করেছেন। এবং লেবানিজ আল-মায়াদিন টিভিকে বলেছেন, এরবিলে মোসাদের সদর দফতরে বোমা হামলার অভিযোগ যদিও একটি সম্মানজনক অভিযোগ, তবে আমরা বিষয়টি সম্পর্কে অবগত নই।

The post মোসাদের গুপ্তহত্যা ইউনিটের কমান্ডার হত্যা নাকি ইরানি প্রোপাগান্ডা? appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%ae%e0%a7%8b%e0%a6%b8%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%97%e0%a7%81%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%b9%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be-%e0%a6%87%e0%a6%89%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%9f/

No comments:

Post a Comment