Monday, November 23, 2020

ভারত, পাকিস্তান এবং বাংলাদেশকে একীভূত করা উচিত: ভারতীয় মন্ত্রী

আন্তর্জতিক ডেস্ক:

ভারত, পাকিস্তান এবং বাংলাদেশকে একীভূত করা উচিত বলে মন্তব্য করেছেন ভারতের মহারাষ্ট্রের মন্ত্রী ও এনসিপি নেতা নবাব মালিক। মহারাষ্ট্রের সাবেক মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবিসের সাম্প্রতিক এক মন্তব্যের পরিপ্রেক্ষিতে তিনি এ মন্তব্য করেন।

মহারাষ্ট্রের মুম্বাইয়ের বান্দ্রায় অবস্থিত একটি মিষ্টির দোকানের নাম ‘করাচি সুইটস’, যার মালিককে সম্প্রতি স্থানীয় এক ‘শিবসেনা’ নেতা নীতিন নন্দগাওকার তার দোকানের নাম পরিবর্তন করতে বলেছিলেন, কারণ করাচি পাকিস্তানে অবস্থিত। যদিও শিবসেনার নেতা সঞ্জয় রাউত এমপি নাম পরিবর্তনের দাবিতে সায় দেননি, বরং বিরোধিতা করেছেন।

ওই ঘটনায় রাজ্যের সবেক মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা দেবন্দ্র ফড়নবিস বলেছেন, ‘আমরা সম্পূর্ণভাবে ‘অখণ্ড ভারত’-এ বিশ্বাস করি। আমরা মনে করি যে ‘করাচি’ও একদিন ভারতের অংশ হয়ে উঠবে।’

এনসিপি নেতা ও রাজ্যের মন্ত্রী নবাব মালিক বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবিসের মন্তব্য প্রসঙ্গে বলেন, ‘দেবেন্দ্র ফাড়নবিস যেভাবে বলেছেন যে এমন সময়ও আসবে যখন ‘করাচি’ ভারতের অংশ হয়ে যাবে, তখন আমরা আরও বলছি যে ভারত, পাকিস্তান এবং বাংলাদেশকে একীভূত করা উচিত। বার্লিনের প্রাচীর যদি ভেঙে ফেলা যায় তবে ভারত, পাকিস্তান ও বাংলাদেশ একসাথে আসতে পারে না কেন?’

নবাব মালিক আরও বলেন, ‘বিজেপি যদি এই তিনটি দেশকে সংযুক্ত করে একটি দেশ করতে চায়, তবে আমরা অবশ্যই তাকে স্বাগত জানাব।’

পাল্টা জবাবে ‘শিবসেনা’ নেতা সঞ্জয় রাউত ‘বিজেপি’ নেতা দেবেন্দ্র ফড়নবিসের উদ্দেশ্যে কার্যত কটাক্ষ করে বলেছেন, সবার আগে পাকিস্তানের দখল করে রাখা কাশ্মীরের অংশ ফেরান, পরে আমরা করাচি যাব! করাচি দখলের আগে তাকে পাক অধিকৃত কাশ্মীর ছিনিয়ে আনার পরামর্শ দিয়েছেন রাউত।

The post ভারত, পাকিস্তান এবং বাংলাদেশকে একীভূত করা উচিত: ভারতীয় মন্ত্রী appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b0%e0%a6%a4-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%95%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%8f%e0%a6%ac%e0%a6%82-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be/

No comments:

Post a Comment