Monday, November 23, 2020

মহানবীর জন্মভূমিতে খুনি নেতানিয়াহুর সফর বিপজ্জনক: হামাস

আন্তর্জতিক ডেস্ক:

মহানবী সা.-এর পবিত্র জন্মস্থান সৌদি আরবে দখলদার ইজরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সফরের অনুমতি দেয়ার ব্যাখ্যা চেয়েছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস। খবর পার্সটুডে।

আজ সোমবার হামাসের প্রভাবশালী নেতা সামি আবুযুহরি বলেছেন, সৌদি আরবে দখলদার ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর গোপন সফর গোটা মুসলিম উম্মাহর প্রতি অবমাননা। এর মাধ্যমে গোটা মুসলিম বিশ্বকে অপমান করা হয়েছে‌। একইসঙ্গে এর মাধ্যমে ফিলিস্তিনি জাতির সব অধিকারকে পুরোপুরি উপেক্ষা করা হয়েছে। এ বিষয়ে সৌদি আরবকে অবশ্যই ব্যাখ্যা দিতে হবে।

তিনি আরও বলেছেন, নেতানিয়াহুর এই সফরের ঘটনা অত্যন্ত বিপজ্জনক। ফিলিস্তিনে প্রায় প্রতিদিনই মুসলমানদের হত্যা করছে নেতানিয়াহুর সরকার। নেতানিয়াহুসহ ইজরাইলি নেতাদেরকে মুসলমানেরা ভয়াবহ খুনি হিসেবেই চেনে। ইসলামী বিশেষজ্ঞরা মুসলমানদের প্রকাশ্য শত্রু ও তৃতীয় পবিত্রতম স্থান মসজিদুল আকসার দখলকারী ইজরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে রাসূলে খোদা সা.এর জন্মভূমিতে প্রবেশ করতে দেওয়াকে সব মুসলমানের জন্য অপমানজনক বলে মনে করছেন।

ইজরাইলি পত্রিকাগুলো খবর দিয়েছে, দখলদার ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গতকাল গোপনে সৌদি আরব সফর করেছেন। সেখানে তিনি সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমানের সঙ্গেও বৈঠক করেন। দখলদার ইজরাইলের গুপ্তচর সংস্থা মোসাদের প্রধান ইউসি কোহেনও এ বৈঠকে উপস্থিত ছিলেন।

ইসরাইলি প্রধানমন্ত্রীর সৌদি আরব সফরের সত্যতা স্বীকার করে দখলদার শিক্ষামন্ত্রী ইউভ গ্যালান্ট বলেছেন, সত্যিই সফর ও বৈঠক হয়েছে। এটা ইজরাইলের জন্য চমৎকার অর্জন। ইসরাইলি এই মন্ত্রী যখন এ বিষয়ে কথা বলছিলেন তখন তাকে বেশ উল্লসিত মনে হচ্ছিল।

The post মহানবীর জন্মভূমিতে খুনি নেতানিয়াহুর সফর বিপজ্জনক: হামাস appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%ae%e0%a6%b9%e0%a6%be%e0%a6%a8%e0%a6%ac%e0%a7%80%e0%a6%b0-%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%ad%e0%a7%82%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%96%e0%a7%81%e0%a6%a8%e0%a6%bf/

No comments:

Post a Comment